কলকাতা, ১৫ এপ্রিল:- ট্রেনের চালক এবং একাধিক গার্ড করোনায় সংক্রমিত হওয়ায় পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল করেছে। শিয়ালদার ডিআরএম এসপি সিং জানিয়েছেন ডিভিশনে ইতিমধ্যেই ৩০ জন চালক এবং ১০ জন করোনায় সংক্রমিত হওয়ায় মেইন এবং দক্ষিণ শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে হাওড়ার ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন ডিভিশনের ২৫০ জন গার্ডের মধ্যে ৩১ জনই করোনায় সংক্রমিত হয়েছেন। এছাড়াও তিনজন টিকিট পরীক্ষক করোনার শিকার হয়েছেন। ফলে মেমারি, শেওড়াফুলি, শ্রীরামপুর, পান্ডুয়া,তারকেশ্বর লোকালের মত ১৬ জোড়া ট্রেন বাতিল করতে হয়েছে।
Related Articles
কাশ্মীরে কর্মরত সেনা জবানের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ৬ এপ্রিল:- কাশ্মীরে কর্মরত এক সেনা জওয়ানের ‘রহস্য-মৃত্যু’র ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাওড়ার উদয়নারায়ণপুরের পেঁড়ো গ্রামের বাসিন্দা বরুণ দাসের অস্বাভাবিক মৃত্যুতে বাড়ছে রহস্য। মৃতের পরিবার সূত্রের খবর, শুক্রবার দুপুরে পরিবারের সাথে কথা বলার মাত্র ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে আসে ওই দু:সংবাদ। শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় বরুণ বাবুর দেহ। তিনি ‘আত্মঘাতী’ হয়েছেন বলে […]
ভোটের দিনক্ষণ দোড় গোড়ায় কড়া নাড়ছে , তার আগেই পুলিশের রুটমার্চ।
হুগলী , ৪ ফেব্রুয়ারি:- বিধানসভার নির্বাচনের দিনক্ষন দোড় গোড়ায় কড়া নাড়ছে। রাজনৈতিক দল গুলোর তৎপরতা মিটিং, মিছিল কর্মীসভা চলছে। বিগত বছর গুলোর তুনায় এবছরের নির্বচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে করার চ্যালেঞ্জ তুঙ্গে। প্রশাসনের তৎপরতা বেড়েছে। নির্বাচন প্রক্রিয়ার বিধি আরো কিছু পরিবর্তন হতে পারে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনের পক্ষ থেকে এখন থেকেই নজরদারি শুরু হয়েগেছে হুগলী জেলার […]
ক্ষণিকের ঝড়ে লণ্ডভণ্ড চুঁচুড়া শহর
হুগলি, ২১ মে:- ক্ষণিকের ঝড়ে গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি,তাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। একটি ঘরের উপর প্রাচীন অসত্য গাছ চাপা পড়ে যায় দুজন আটকে পড়েন। দমকল পুরসভার কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায়। আজ সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচন্ড ঝড়ে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট, ষন্ডেশ্বর তলা, ব্যান্ডেলের বড় মসজিদ তলায় […]





