হুগলি , ১৫ এপ্রিল:- ভোট পর্ব মিটতেই করোনা সংক্রমণের মোকাবিলায় রাস্তায় নামলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন। বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে চাতরা শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিলি করে মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। অরিন্দম বলেন, করোনা সংক্রমণের তীব্রতা বাড়তে থাকায় সচেতনতাই একমাত্র হাতিয়ার। তাই নতুন বছরে সবাই যাতে মাস্ক পড়ে রাস্তায় বের হয় সেই জন্যই এই উদ্যোগ। যেভাবে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে তার বিরুদ্ধে তিনি মানুষকে সচেতন করেন। মানুষের কাছে আহ্বান জানান এই মরণব্যাধী রুখতে সকলকে সতর্ক হয়ে জীবন যাপন করতে হবে। এর সঙ্গে সঙ্গে নববর্ষের শুভেচ্ছা স্বরূপ এলাকাবাসীর হাতে মিষ্টি তুলে দেন। অরিন্দম বাবুর আজকে এই করোনার বিরুদ্ধে প্রচারে বহু মানুষ যোগ দিয়েছিলেন। বিশেষ করে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
পেঁয়াজের যোগান বাড়াতে রাজ্যের ৯ জেলার ১৮০০ একর জমিতে পেঁয়াজ চাষের সিদ্ধান্ত।
কলকাতা, ২৯ জুলাই:- গ্রীষ্ম ও বর্ষাকালে পেঁয়াজের যোগান বাড়াতে রাজ্য সরকার খারিফ মরশুমে রাজ্যের মোট ৯ জেলার ১৮০০ একর জমিতে পেঁয়াজ চাষের সিদ্ধান্ত নিয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে পেঁয়াজ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যান পালন দপ্তর সূত্রে খবর। রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বর্তমানে ১৩ লক্ষ টন পেঁয়াজ প্রয়োজন […]
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি পর কিছুটা হলেও কমেছে শাক সবজির বাজারদর।
কলকাতা, ১৬ জুলাই:- মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর শাকসবজির বাজারদর কিছুটা কমেছে। খোলা বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামীতেও নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেধে দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ১০ দিনের মধ্যে আনাজপাতির দাম কমাতে হবে এবং সাত দিন অন্তর এই দফতরগুলিকে নিয়ে […]
রয়ের গোলে এটিকে মোহনবাগানে জয় কৃষ্ণ
প্রসেনজিৎ মাহাতো , ৩ ডিসেম্বর:- মণ্ডবী নদীর তীরে ফের কৃষ্ণা লীলা। তাতেই চলতি আইএসএলে জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুন বাহিনীর। কৃষ্ণার শেষ মুহূর্তের গোলে ওডিশা এফ সি-কে ১-০ হারালো এটিকেমোহনবাগান।কলকাতা ডার্বি জেতা এটিকে মোহনবাগানকে এ দিন প্রথমার্ধে সাদামাটা ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধে আক্রমণ ধারালো হয়ে ওঠে। ম্যাচের শেষ মিনিটে সন্দেশ ঝিঙ্গনের সহায়তায় হেডে দুর্দান্ত গোল করে দলকে জেতান […]




