সুদীপ দাস , ১৩ এপ্রিল:- কারোর বয়স মাত্র ২৫, কেউবা ৭০, নীল পুজোর দিন এলাকার পুরুষদেরই ভগবান শিব ভেবে মাথা ধুইয়ে দেয় স্থানীয় মহিলারা। হুগলীর ব্যান্ডেল বালিমোড় কালিতলা গৌরাঙ্গ সমিতির গাজন উৎসব এবার ১০৩ বছরে পরলো। প্রত্যেকবছর চৈত্র মাসের শেষ তিনদিন এখানে মহাসমারোহে বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়। যার শুভারম্ভ ঘটে নীল পুজোর দিন। রীতি মেনে চৈত্র সংক্রান্তিতে এখানে গাজন উৎসব পালিত হয়। গাজনে অংশগ্রহনকারীদের বলা হয় গাজন সন্ন্যাসী। নীল পুজোর দিন এলাকার গাজন সন্ন্যাসীদের শিবজ্ঞানে পুজো করেন এলাকার মহিলারা। অন্যান্য বছর গাজন সন্যাসীদের সংখ্যা ৫০ পার করলেও গত বছর এবং এবছর করোনার জন্য সেই সংখ্যা কমে হয়েছে ২১ জন। গৌরাঙ্গ সমিতির নাট মন্দিরে পুজো দেওয়ার পর মন্দির প্রাঙ্গনে এদিন ২১ জন সন্ন্যাসীকে বসিয়ে গলায় আকন্দ ফুলের মালা পরিয়ে মাথায় জল ঢালেন এলাকার মহিলারা। মহিলাদের বিশ্বাস এদিন এইসমস্ত গাজন সন্ন্যাসীদের মধ্যেই ভোলেবাবা ভর করেন। তাই কোন সন্ন্যাসী বয়সে ছোট হলেও তাঁদের পায়ে হাত দিয়ে আশির্বাদ নেন মহিলারা। দীর্ঘ ১০৩বছর ধরে এই রীতিই এখানে পালিত হয়ে আসছে।
Related Articles
ইডির তল্লাশি হাওড়ায়।
হাওড়া, ২০ জুন:- দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় ইডি’র তল্লাশি অভিযান এবার হাওড়ায়। হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মনোজ দুবের বাড়িতে বৃহস্পতিবার সকালে আসেন ইডি’র আধিকারিকরা। মোট ৫ জনের একটি দল সেখানে আসেন। জানা গেছে, ব্যবসায়ী মনোজ দুবের ভাইয়ের বিরুদ্ধেই মূলতঃ অভিযোগ। অনলাইনে ফোনের মাধ্যমে সার্ভার ক্রাইম, আর্থিক তছরুপ, লরি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন […]
আরজি করে ডাক্তার পড়ুয়া ছাত্রী খুনে দোষীদের শাস্তির দাবিতে হাওড়ায় মোমবাতি মিছিল।
হাওড়া, ১৩ আগস্ট:- আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ফের পথে নামলেন হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এদিন তাঁরা মোমবাতি মিছিল করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। ঘটনার প্রতিবাদে মুখর হন চিকিৎসকরা। তাঁরা হুমকি দেন যতদিন না ঘটনায় দোষীদের গ্রেফতার করা হবে ততদিন বিক্ষোভে […]
খেলা শেষে পুকুরে স্নান করতে নেমে শ্রীরামপুরে তলিয়ে গেল দুই বালক।
হুগলি, ১৭ আগস্ট:- ফুটবল খেলা শেষ করে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার জমিদার বাগানে। পুলিশ জানিয়েছে মৃতরা হল রুদ্রনীল দাস (১০) ও সুপ্রিয় দাস (১০)। বাড়ি জমিদার বাগানে।স্থানীয়রা দুই জন কে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে […]









