হাওড়া , ১৩ এপ্রিল:- প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সরকারি বাস লক্ষ্য করে গুলি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হাওড়ার বালির লালবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। বাসটি বালির রাজচন্দ্রপুর থেকে সল্টলেক করুণাময়ী যাচ্ছিল। বাসে সে সময় জনা পঞ্চাশ যাত্রী ছিলেন। যাত্রীরা প্রত্যেকে সিটে বসে থাকার কারণে গুলি কারও গায়ে গায়েনি। বালিহল্ট থেকে নামার সময় বালিঘাটে ঢোকার ঠিক আগে লালবাড়ির সামনে ঘটনাটি ঘটে। বাসের চালক ঘটনার পর বালি থানায় আসেন। পুলিশ চালক, কন্ডাক্টর ও যাত্রীদের বয়ান নেয়। তবে, কে বা কারা কাকে লক্ষ্য করে গুলি চালাল তা এখনও জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। জানা গেছে, এদিন বালি লালবাড়ির কাছে যাত্রী সমেত ওই সরকারি বাস লক্ষ্য করে গুলি চালায় কেউ বা কারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে মঙ্গলবার সকালের এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত যাত্রীদের ওই বাস থেকে নামিয়ে অন্য বাসে গন্তব্যে পাঠানো হয়। WB05 7610 নম্বরের সরকারি বাসটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসের কোনও যাত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে। অথবা কোনও লক্ষ্যভ্রষ্ট গুলি বাসটিতে লাগতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।
Related Articles
পদ্ম শিবিরে পাল্টা আঘাত তৃণমূলের।
কলকাতা ,২১ ডিসেম্বর:- পদ্ম শিবিরে পাল্টা আঘাত হানল তৃণমূল। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। সম্প্রতি বৈবাহিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। রাজনৈতিক মহলের ধারণা, ব্যক্তিগত জায়গা থেকেই অনেকটা সেই কারণে সুজাতার […]
৭ মাসের যমজ শিশু কন্যার দুধের প্রয়োজন মেটালেন গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ।
হুগলি,১৩ এপ্রিল:- হুগলি জেলার বলাগড়ের চরকৃষ্ণবাটি ছোলারডাঙায় ৭ মাসের যমজ শিশু কন্যার দুধের প্রয়োজন।খবর পেয়ে গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ দুধের শিশুদের জন্য দুধ যোগালেন।শুধুমাত্র দুধ না,বেবি ফুড,শিশুর পরিবারকে খাদ্য সামগ্রী ও আনুষাঙ্গিক জিনিসপত্র তুলে দিলেন। ৭ মাস আগে যখন তমালিকা অয়ন্তিকা জন্মায় তখন তো করোনা ছিলোনা। এখন করোনা মহামারীর আকার নিয়েছে। শিশুর বাবা কমল বিশ্বাস দীন […]
বায়ু দূষণের পরিমাণ কমাতে আগামী দু বছরে ১২০০ বৈদ্যুতিক বাস পথে নামানোর সিদ্ধান্ত।
কলকাতা, ১ নভেম্বর:- শহরে বায়ু দূষণের পরিমাণ কমাতে রাজ্য সরকার আগামী দু বছরের মধ্যে প্রায় ১২ শ বৈদ্যুতিক বাস পথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এ ধরনের ৪০০ বাস পথে নামানো হবে বলে দফতরের তরফে জানানো হয়েছে। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জন্য সিএনজি চালিত বাস পথে নামানোর জন্য রাজ্য পরিবহন নিগম বিশেষ পরিকল্পনা […]




