কলকাতা , ১২ এপ্রিল:- কলকাতা শহরে যেসব এলাকায় করণা সংক্রমণ বাড়ছে, সেইসব এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করার ভাবনা চিন্তা করছে রাজ্য প্রশাসন। বাংলা নববর্ষ এবং চৈত্র সংক্রান্তি কিরে কোন বড় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ নবান্নে রাজ্যের যেসব জেলায় করণা সংক্রমণ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে সেই সব জেলা প্রশাসনকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব আলাপন ব্যানার্জী। জেলাশাসক সহ জেলা প্রশাসনের কর্তারা ভিডিও কনফারেন্সে ছিলেন। নবান্ন থেকে এই বৈঠকে মুখ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগাম এবং ডি জি পি নীরজ নয়ন। এই বৈঠকেই মাইক্রো কনটেন্টমেনট জোন এবং নব বর্ষ নিয়ে আলোচনা হয়েছে।
Related Articles
দল ছাড়তেই হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সমীরণ মিত্রের ঘরে তালা ঝোলালো তৃণমূল।
হুগলি , ২২ ডিসেম্বর:- হুগলি জেলা পরিষদের জেলা পঞ্চায়েত কাউন্সিলের অধক্ষ সমীরণ মিত্রের ঘড়ে তালা ও চাবি দিয়ে দিলেন হুগলি জিলা পরিষদের কর্মাধ্যক্ষেরা ও তৃণমূলের সংগঠনের জিলা পরিষদের কর্মীদের একাংশ। এই অধক্ষের গড়ে তালা লাগিয়ে দেওয়ার প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী জানান, আমাদের তৃণমূলের দল থেকে নির্বাচিত হয়েছেন। এরপর তাকে অধক্ষের পদ পেয়েছেন। […]
বিধানসভায় ঢুকতে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা, অধিবেশন কক্ষে প্রবেশ নিষেধ সাংবাদিকদের।
কলকাতা , ৩ সেপ্টেম্বর:- করোনা মহামারীর আবহে রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসছে। উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিধানসভার সদস্য সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে এবার একগুচ্ছ সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কিছু বিধি নিষেধও আরোপ করা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান , অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বিধি মেনে সদস্যদের বসার ব্যবস্থা […]
অপুর সংসার ছবি দিয়ে আগামীকাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৭ জানুয়ারি:- ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল শুরু হচ্ছে। চলবে ১৫ ই জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল দুপুরে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এবারের উৎসবের উদ্বোধন করবেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আগামীকাল রবীন্দ্রসদনে দাদা সাহেব ফালকে প্রাপক সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও অস্কারজয়ী […]






