হাওড়া , ১২ এপ্রিল:- ভোট মিটতেই উত্তেজনা ছড়াল ডোমজুড়ে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধে এবং ভোটের দিন বুথে বিজেপির এজেন্ট হয়ে বসার অপরাধে রবিবার রাতে বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয় বাঁকড়া রাজীবপল্লীর বিজেপি সমর্থকদের। অভিযোগের তীর শাসক দল আশ্রিত স্থানীয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। জানা গেছে, সেখানকার একাধিক বাড়িতে হামলা হয়। আহতেরা ভর্তি রয়েছেন হাওড়া জেলা হাসপাতালে। বিজেপির আরও অভিযোগ, রাতের অন্ধকারে তাদের সমর্থকদের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মহিলা পুরুষ নির্বিশেষে ব্যাপক মারধর করা হয়। বাড়ি ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়া রাজীবপল্লীতে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Related Articles
হাওড়ার দুই মন্ত্রীর গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে নেট দুনিয়ায়।
হাওড়া, ২১ অক্টোবর:- আগেও তাঁদের গান রিলিজ হয়েছে। এবার নিজস্ব কন্ঠে পুজোর আগে দূর্গাপুজো নিয়ে গান গাইলেন রাজ্যের দুই মন্ত্রী রাজীব ব্যানার্জি ও লক্ষীরতন শুক্লা। ইতিমধ্যেই সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাওড়ার এই দুই বিধায়কের শিল্পী মনোভাব মুগ্ধ করেছে রাজ্যবাসীকে। এই দুই মন্ত্রীর ইচ্ছে এই গানগুলি যেন সবাই চারিদিকে ছড়িয়ে দেয়। এমনকি তাঁদের আর্জি দুর্গা […]
মঙ্গলবার ৪৪ তম কলকাতা বইমেলার উদ্বোধন হল।
কলকাতা,২৮ জানুয়ারি:- এবার মেলার থিম রাশিয়া। বইমেলায় এবারের ম্যাস্কট টিটো। রাশিয়ার বলশয় থিয়েটারের আদলে তৈরি করা হয়েছে ৫ নম্বর গেট। ৪ নম্বর গেটটি হয়েছে সংস্কৃত কলেজের আদলে। ১ নম্বর গেটটি হয়েছে সম্প্রীতি গেট। মেলায় হবে কলকাতা সাহিত্য উৎসব। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মঙ্গলবার ৪৪ তম কলকাতা বইমেলার উদ্বোধন হল। ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন […]
এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।
সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]






