কলকাতা, ১১ এপ্রিল:-শীতলকুচির ঘটনার ভিডিও ফুটেজ সামনে আনার দাবি জানালো তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি থাকা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুথে গোলমাল ও কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার যে দাবী করছেন তার স্বপক্ষে ভিডিও ফুটেজ কোথায় সেই প্রশ্ন তুলেছেন তিনি। সুখেন্দু শেখর রায় আরো বলেন, কেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনলেন না? আর বুথে যদি সিসিটিভি না থাকে তাহলেও নির্বাচন কমিশন নিয়মের ব্যতিক্রম ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন বিষয়টি ধামাচাপা দিতে চাইছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, ঘটনার ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর তা নিয়ে মিথ্যাচার শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তিনি। অমিত শাহের পদত্যাগ এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।
Related Articles
হাওড়ার পিলখানাতেও শুরু হয়েছে সিএএ, এনআরসি-এর বিরুদ্ধে লাগাতার ধর্না আন্দোলন।
হাওড়া,২৩ জানুয়ারি:- হাওড়ার পিলখানাতেও শুরু হয়েছে সিএএ, এনআরসি-এর বিরুদ্ধে লাগাতার ধর্না আন্দোলন। এখানকার ধর্না মঞ্চ এখন যেন এক টুকরো শাহীনবাগের আকার নিয়েছে। গত ১৭ তারিখ থেকে জি টি রোডের ধারে এখানে রাতভর মঞ্চ বেঁধে চলছে লাগাতার ধর্না প্রদর্শন। সকাল থেকে রাত অবধি তারা সিএএ, এনআরসি এবং এনপিআর এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছেন। সামিল হয়েছেন […]
উত্তরপাড়া কোতরং পুরসভায় করোনার থাবা।
হুগলি , ১৮ জুলাই:- উত্তরপাড়া কোতরং পুরসভার ১বিদায়ী কাউন্সিলর সহ দুজন পুরকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত।শনিবার সেকথা জানালেন পুরসভার প্রশাসক দিলীপ যাদব।পুরসভা এই মুহূর্তে বন্ধ না হলেও পুরসভার কাজ চলবে,পুরসভার সকল কর্মী ও বিদায়ী কাউন্সিলরদের করোনা টেস্ট করা হবে বলে জানালেন উত্তরপাড়া কোতরং পুরসভার বর্তমান পুরপ্রশাসক দিলীপ যাদব। Post Views: 527
হাওড়া কার্নিভাল-কান্ডে ধৃতদের তোলা হলো আদালতে
হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ক্রিসমাস কার্নিভাল-কান্ডে ধৃতদের শুক্রবার দুপুরে তোলা হলো হাওড়া জেলা আদালতে। কার্নিভালে বুধবার রাতের অশান্তি ও গন্ডগোলের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গতকালই ডুমুরজলায় কড়া বার্তা দেন। তিনি বলেছিলেন আইন আইনের পথে চলবে। এরপরই নড়েচড়ে বসে হাওড়া সিটি পুলিশ। বুধবার রাতে কার্নিভালে অশান্তি ও গণ্ডগোলের ঘটনায় ২ জনকে গ্রেফতার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। […]







