ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- শুক্রবার বিকেলে জগদ্দলে নির্বাচনি প্রচারে এসে রোড শো করলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন হুড খোলা গাড়িতে চেপে স্বরাষ্ট্র মন্ত্রী জগদ্দল,ভাটপাড়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের তিন পার্থী যথাক্রমে অরিন্দম ভট্টাচার্য,পবন কুমার সিং ও ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে রোড শোয়ে অংশ নেন। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এদিন প্রচারে সঙ্গত দেন সাংসদ অর্জুন সিং। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শায়ের এদিনের রোড শোটি রীতিমত জনপ্লাবনের আকার নেয়। এদিন রোড শোটি জগদ্দলের মেঘনা মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে শ্যামনগর চৌরোঙ্গী কালী বাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
Related Articles
বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র ।
দিঘা, ২১ আগস্ট:- বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র । আজও তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘা এবং সংলগ্ন উপকূল এলাকায়। জলে ভাসছে সৈকত সরণির রাস্তা । জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন পর্যটকরা । সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন । রয়েছে কড়া নজরদারি । রাতভর ব্যাপক বৃষ্টিপাতের পর শুক্রবার সকালে জোয়ারের সময় তীব্র জলোচ্ছ্বাস শুরু হয় দিঘা , […]
চন্দননগরে বিজেপি – তৃণমূল সংঘর্ষ , প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির।
সুদীপ দাস , ৭ এপ্রিল:-বহিরাগত ছ জন ব্যক্তিকে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধোরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল চন্দননগরে। বিজেপি প্রার্থী দিপাঞ্জন গুহর অভিযোগ তার কিছু বন্ধু বাইরে থেকে এসেছে ভোটের ক্যাম্পেনিং দেখতে। সেই সময় ছবিঘরের কাছে গাড়ি আটকে বহিরাগতদের বাইরে বের করে এনে খুব মারতে থাকে।বেশি আঘাত লেগেছে দিনেশ সিং ও বিকাশ অধিকারিকে।এই […]
উচ্চমাধ্যমিকের অঘোষিত মেধাতালিকায় রাজ্যের সর্বোচ্চ চতুর্থ অরনির বাড়িতে শুভেচ্ছা মন্ত্রী অরূপ রায়ের।
হাওড়া , ১৮ জুলাই:- মেধাতালিকা ঘোষিত না হলেও উচ্চমাধ্যমিকে অঘোষিত মেধাতালিকায় এবার সর্বোচ্চ চতুর্থ স্থানে রয়েছে হাওড়া জিলা স্কুলের অরণি বন্দ্যোপাধ্যায়। তার এই সাফল্যের জন্য শনিবার সকালে হাওড়ায় অরণির বাড়িতে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে গেলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বাণিজ্য বিভাগ থেকে এই ফলাফল মোটেও সাধারণ বিষয় নয়। ও যাতে ভবিষ্যতেও এভাবে […]






