সুদীপ দাস , ৯ এপ্রিল:-আগামিকাল হুগলী জেলার ১০টি কেন্দ্রে নির্বাচন। রাজ্যে ৪র্থ দফায় হলেও এই প্রথম হুগলী জেলায় দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার মোট ১৮টি আসনের মধ্যে রাজ্যের ৩য় দফা অর্থাৎ হুগলী জেলার ১ম দফায় ৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামিকাল জেলার বাকি ১০টি আসনে নির্বাচন। মোট ভোটার ২৫লাখ ৯৪হাজার ২১২জন। মোট প্রার্থী ৬৪জন। আগামিকালের আগে আজ জেলার ৭টি ডিসি. আরসি সেন্টারগুলিতে চললো চরম ব্যাস্ততা। সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ডেসপ্যাচ সেন্টারগুলিতে আসতে শুরু করেন ভোট কর্মীরা। সম্পূর্ন করোনা বিধি মেনেই কাউন্টার থেকে ভোটের সামগ্রী তাঁদের হাতে বুঝিয়ে তুলে দেওয়া হয়। অন্যান্যবার ভোট কর্মীদের মধ্যে ভোটের দিন কোথাও কোথাও দুষ্কৃতি তান্ডবের ভয় থাকলেও এবারে এবারে তার সাথে করোনার ভয়ও রযেছে। যদিও ভোট কর্মীরা বলেন আপাতত সমস্তরকম ব্যাবস্থা দেখে আমরা খুশি। আগামিকাল বুথগুলির ব্যাবস্থাও আশা করছি ঠিক থাকবে।
Related Articles
ভয়াবহ রেল দুর্ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত এরাজ্যে ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে।
কলকাতা, ৩ মে:- ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত এ রাজ্যের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪৪ জন আহত। বাংলার ২৫ জন বাসিন্দা ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ জন আহতকে রাজ্যে ফিরিয়ে এনে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জোর কদমে। ত্রাণ এবং উদ্ধারকার্যে সহযোগিতা […]
বাগনানে গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা, পাঁচলায় হাইরোড অবরোধ বিজেপির।
হাওড়া, ১১ জুলাই:- হাওড়ার বাগনানে গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা। বাগনানে সিপিএমের কোনও এজেন্টকে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় সিপিএম এবং বিজেপি থানা ঘেরাও করে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আমতা ২ এর জয়পুর পঞ্চানন রায় কলেজেও সিপিএম এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে বামেরা। হাওড়া সদর মহকুমার বালি-জগাছা ব্লকের দুর্গাপুর […]
SFI DYFI এর এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র পাঁচলা।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘটনার উত্তেজনা আজও অব্যাহত। যত সময় গড়াচ্ছে ততই উত্তেজনা চরম আকার নিচ্ছে। শনিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিভিন্ন সংগঠন। এদিন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মীরা। তাঁরা মিছিল করে এসপি অফিসের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে শ্লোগান তোলেন। আনিসের মৃত্যুর ঘটনায় […]






