হুগলি , ৮ এপ্রিল:- সিপিএমের হার্মাদরা বিজেপি কে সাথে নিয়ে লোক মারছে। এর জন্য কেন্দ্রীয় বাহিনীকে আমি দোষ দেবো না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কথাতে এরা কাজ করছে, তবে আগামী দিনে সুযোগ পেলে আইনত ভাবে, রাজনৈতিকভাবে লড়বো – দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ হুগলির শ্রীরামপুরের স্টেডিয়াম মাঠে দলীয় প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় এবং অরিন্দম গুইনের সমর্থনে এক সভা থেকে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন বিজেপির কথা শুনে মানুষকে চমকাবেন না, অমিত সাহার কথা শুনবেন না, দেশের কথা শুনুন, সংবিধানের কথা শুনুন। পাশাপাশি তিনি হুমকির সুরে বলেন তুমি সবাইকে পরিবর্তন করেও এত তুমি জিতবে না গোহারা হারবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন বাইরে থেকে এক লক্ষ গুন্ডা এনে তুমি হামলা চালাচ্ছে। তাহলেও তুমি পারবে না, আগে দিল্লি সামলাও পরে বাংলা সামলাবে পাশাপাশি তিনি রেল, বীমা, ব্যাংক বেসরকারিকরণের সমালোচনা করেন। এদিনের সভা থেকে তিনি জানান আগামী দিনে ব্যাংকের টাকা ফেরত পাবেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একইসাথে তিনি বলেন তাদের সরকার এলে রেশন ব্যবস্থা, কৃষক,ছাত্রছাত্রীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেন।
Related Articles
দার্জিলিঙে দামাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের গাড়িতে আগ্নিকান্ডের ঘটনা , ব্যাপক চাঞ্চল্য
দার্জিলিং, ৩ জানুয়ারি:- দার্জিলিঙে বাদামতাম এ দামাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান গঙ্গাসাগর পঞ্চকুঠির গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। আগ্নিকান্ডের ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। জানা গিয়েছে যে শনিবার দার্জিলিংএ একটি শ্রাদ্ধানুষ্ঠানে যান গঙ্গাসাগর পঞ্চকুঠি। এবং সেই সময় আচমকাই গাড়িটিতে আগুন ধরে যায়। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুন গাড়িটিকে মূহুর্তের মধ্যে আগুন […]
২৫ লক্ষ টাকা সহ হাওড়া স্টেশন থেকে আটক উত্তরপ্রদেশের এক ব্যক্তি। জিজ্ঞাসাদের জন্য তাঁকে তুলে দেওয়া হয় আয়কর দফতরের আধিকারিকদের হাতে।
হাওড়া, ২২ জুলাই:- লক্ষ লক্ষ টাকা সমেত হাওড়া স্টেশন থেকে ধরা পড়লেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। বুধবার ওই ব্যক্তিকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে আটক করেছে আরপিএফ। ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বারাণসীর সিগরা ছিটপুরের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা কালো রঙের একটি পিট্টু ব্যাগ থেকে নগদে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আরপিএফ সূত্রে জানা […]
সন্দেশখালিকে সামনে রেখে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ সকাল থেকেই উত্তপ্ত। সন্দেশখালি নিয়ে আজকেও সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়ায় রাজ্য বিধানসভায়। আজ সন্দেশখালির সঙ্গে আছি লেখা টি-শার্ট পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। যাতে মৌখিক আপত্তি জানান অধ্যক্ষ […]







