কলকাতা , ৮ এপ্রিল:-আবারও ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় আরও এক দফায় এই রাজ্য সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তার পরিবর্তে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। এর আগের বৈঠকে প্রধানমন্ত্রী করোনা চিকিৎসা, সংক্রমনের উৎস চিহ্নিত করা, নমুনা পরীক্ষা, স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে জোর দিয়েছিলেন।
Related Articles
পুকুরে সদ্যোজাতের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া , ২৯ নভেম্বর:- পুকুরে ভাসছে সদ্যোজাত এক শিশু পুত্রের দেহ। ব্যাপক চাঞ্চল্য হাওড়ার বাকসাড়া নবনারীতলা এলাকায়। হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাকসাড়া নবনারীতলা এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার এক সদ্যোজাত পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ওই শিশুটির দেহ স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশকে খবর দেওয়া […]
বিরোধীদের কণ্ঠরোধ করতেই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে- বিমান বন্দোপাধ্যায়।
কলকাতা, ১৫ জুলাই:- একগুচ্ছ শব্দকে অসংসদীয় ঘোষণা করে আসলে বিরোধীদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, বিরোধীধের কণ্ঠরোধ করতেই এই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকার চাইছে বিরোধীদের বক্তব্যে যেন ধার না থাকে। বিমান বাবু আরও বলেন, সংসদ, বিধানসভা […]
পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে নিয়মিত গ্রামসভার বৈঠকের নির্দেশ।
কলকাতা, ১৭ অক্টোবর:- পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের অংশ গ্রহণ বাড়াতে রাজ্য সরকার নিয়মিত গ্রাম সভার বৈঠক আয়োজন করার জন্য জেলা গুলিকে নির্দেশ দিয়েছে।পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে প্রতি ১৫ দিন অন্তর এধরণের বৈঠকের আয়োজন করতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর সাধারণ গ্রামবাসী, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের […]









