কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে করোনা সংক্রমণ ফের লাগামছাড়া ভাবে বাড়তে শুরু করায় রাজ্য সরকারি দপ্তর গুলিতে পুনরায় দৈনিক ৫০ শতাংশ কর্মীদের হাজিরার নিয়ম চালু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। করোনা কালে রাজ্য সরকারি দপ্তরগুলিতে ৫০ শতাংশ হাজিরার নিয়ম চালু হয় । নবান্ন সূত্রের খবর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কোন কোন দপ্তর নির্দেশিকা জারি করে আবার একশ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করা শুরু করে। যদিও কেন্দ্রীয় ভাবে এব্য়পারে কোন নির্দেশিকা জারি করা হয়নি। এখন কোভিড পরিস্থিতি ফের ঘোরাল হয়ে ওঠায় সব দপ্তরকে আগের নির্দেশিকা প্রত্যাহার করে ফের ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলা হয়েছে।
Related Articles
মমতাময়ী ক্লিনিকের উদ্বোধনে এসে রাজ্যপালকে বেনজির ভাষায় আক্রমণ কল্যাণের।
হাওড়া, ১ জানুয়ারি:- ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে মমতাময়ী ক্লিনিকের ( দুয়ারে চিকিৎসক ) উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যপাল জগদীপ ধনকড়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বি আর আম্বেদকর যদি জানতেন জগদীপ ধনকরের মতো কোনও ব্যক্তি রাজ্যপাল হবেন তাহলে সংবিধানে রাজ্যপালের কোনও পদ তিনি রাখতেন না। তিনি রাজ্যপালকে […]
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর আশংকার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা, ৬ আগস্ট:- বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কার জেরে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। তার প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে সোমবার […]
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু।
কলকাতা, ২৭ জুলাই:- রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে শীঘ্রই শুরু হচ্ছে সীমানা পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ এর কাজ। এই মর্মে সমস্ত জেলাকে নির্দেশ পাঠানো হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। পঞ্চায়েত স্তরে এই কাজ করবেন বিডিও। পঞ্চায়েত সমিতি তে মহকুমা শাসক এবং জেলা পরিষদ স্তরে জেলাশাসকদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। দু তিন দিনের […]






