কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়েই সাম্প্রদায়িক ভাষন দিচ্ছেন বলে অভিযোগ তুলে তা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংযুক্ত মোর্চা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। সিপিআইএম নেতা রবিন দেব আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই মর্মে আবেদন জানান। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপির তরফে জাতপাতের ভিত্তিতে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলেও তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।অন্যদিকে ক্যানিং পূর্বে সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে মারধোর ও ওইসব এলাকায় সন্ত্রাসের অভিযোগ তুলে সংযুক্ত মোর্চা আগামী দফার নির্বাচনে ভাঙ্গর বিধানসভা এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি ভাঙ্গর থানার ওসিকে অপসারণের দাবি জানিয়েছে।
Related Articles
রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে।
কলকাতা, ১২ সেপ্টেম্বর:- জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় তিন হাজার ৪২ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৭২ হাজার ৮৫ জন করণা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ১৬১ […]
দেশের মধ্যে সর্ববৃহৎ হোসিয়ারি পার্ক তৈরি হতে চলেছে হাওড়ায় বললেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।
হাওড়া,১২ মার্চ :- দেশের মধ্যে সর্ববৃহৎ হোসিয়ারি পার্ক তৈরি হতে চলেছে হাওড়ায়। লিলুয়ার জগদীশপুরে হবে এই পার্ক। এরজন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। পাশাপাশি বিপুল কর্মসংস্থান হবে এখানে। টেক্সপ্রো বেঙ্গলে’র তত্ত্বাবধানে এটি গড়ে উঠবে। বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি’তে অংশ নিয়ে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। তিনি […]
করোনা পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। দেশজুড়ে রান্না করা খাবার বিতরণ করছেন তারা।
হাওড়া,১ এপ্রিল:- করোনা থেকে বাঁচতে লকডাউনের ফলে দোকান-হোটেল সব বন্ধ থাকায় অনেক মানুষেরই খাওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সারা দেশ জুড়ে এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের কলকাতার বালিগঞ্জ শাখার পাশাপাশি দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যে ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ, ফুটপাথবাসী থেকে আটকে […]



