হুগলি , ৮ এপ্রিল:- চন্ডীতলা জঙ্গলপাড়া যোগী আদিত্যনাথের সভা। সেই সভাতেও উত্তরপ্রদেশের মডেলে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরীর কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন যোগী অভিযোগের সুরে বলেন, এ রাজ্যে শিক্ষার উচিত ব্যবস্থা নেই। আমি যতগুলো বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছি সেখানে শুনে আমি হয়রান হয়েছি যে, মেয়েরা যখন স্কুলে যায় তখন স্কুলের বাইরে এরা তাদের উত্ত্যক্ত করে। আর তাদেরকে এই তৃণমূলের ক্যাডার বানিয়ে রাখা হয়। মেয়েদের সুরক্ষার কোন ব্যবস্থা নেই। বিজেপি সরকার তৈরি করার পরে কেজি থেকে পিজি মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাবলিক ট্রান্সপোর্ট মেয়েদের জন্য ফ্রি করে দেয়া হবে। আর মেয়েদের সুরক্ষার জন্য প্রদেশ মডেলে রোমিও স্কোয়ারড তৈরি করা হবে। তৃণমূলের রোমিওদের ধরে ধরে জেলে ভরা হবে।
Related Articles
দিনহাটার এক নার্স সহ জেলায় নতুন করে আক্রান্ত ৩ , সিল করে দেওয়া হয় আইসিইউ বিভাগও।
কোচবিহার, ১৯ জুন:- কোচবিহারে আরও তিনজন কোরোনায় আক্রান্ত হল। তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অন্য দু’জন পরিযায়ী শ্রমিক। আক্রান্ত স্বাস্থ্যকর্মী দিনহাটা হাসপাতালের নার্স। দুই পরিযায়ী শ্রমিক তুফানগঞ্জের বাসিন্দা। পরবর্তীতে তাদেরকে কোচবিহার কোভিড-১৯ হাসপাতালে সাময়িক সময়ের জন্য পাঠানো হয়েছিল। প্রথমবার নেগেটিভ আসার পর এদিন তাঁর দ্বিতীয় বার সোয়াব টেস্টের রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপরেই নড়েচড়ে স্বাস্থ্য […]
পুজোর আগে কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে । পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিয়ে জানালেন সুজয়।
হাওড়া, ১৯ আগস্ট:- পুজোর আগে হাওড়া পুর এলাকায় কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে আগ্রহী পুর প্রশাসকমন্ডলীর নবনিযুক্ত চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। বুধবার দুপুরে তিনি হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ সবসময় থাকেই। এর একটা ভালো দিক অবশ্যই আছে। আবার দায়িত্ব […]
লকডাউন পরিস্থিতিতে স্কুল ফি কমানোর দাবিতে হাওড়ার একাধিক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ আজও অব্যাহত।
হাওড়া , ৮ জুলাই:- লকডাউন পরিস্থিতিতে স্কুল ফি কমানোর দাবিতে হাওড়ার একাধিক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ আজও অব্যাহত। বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ির ওয়াটকিন’স লেনের একটি ইংরেজি মাধ্যম স্কুলে এই নিয়ে বিক্ষোভ হয়। পাশাপাশি ডোমজুড়ের একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনেও বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এই নিয়ে স্কুলের সামনে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, ফি কমানোর […]



