সুদীপ দাস , ৭ এপ্রিল:- টেলি অভিনেত্রীদের নিয়ে বুধবার শেষ বেলায় প্রচারে ঝড় তুললেন স্বাতী খন্দকার। চন্ডীতলার তৃনমূল প্রার্থী স্বাথী খন্দকার ভগবতীপুর সিংজোর থেকে মোড় থেকে কানাইডাঙা মোড় পর্যন্ত র্যালি করেন। সেখানে উপস্থিত ছিলেন সৌমি পাল, লিসা সরকার। এরপর বাকসা ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে থেকে বিবিরতলা পর্যন্ত মিছিল করেন। সাঁঝবাতি টেলি সিরিয়ালের কলাকুশলিরা।চন্ডীতলায় গত দুবার বিধায়ক নির্বাচিত হন প্রয়াত তৃনমূল সাংসদ আকবর আলি খন্দকারের স্ত্রী স্বাতী খন্দকার। এবার তার লড়াই সংযুক্ত মোর্চার মহঃ সেলিম আর বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্তর সঙ্গে। জয়ের ব্যাপারে আশাবাদি তৃনমূল প্রার্থী। বিগত নির্বাচন গুলোতে চন্ডীতলার মানুষ তৃনমূলকে নিরাশ করেনি। এবারও তার অন্যথা হবে না বলে মনে করেন স্বাতী খন্দকার।
Related Articles
মালিপাঁচঘড়া বিষ মদ-কান্ডে গ্রেফতার মোট ৬। সাসপেন্ড তিন অফিসার।
হাওড়া, ২৯ জুলাই:- মালিপাঁচঘড়ার ঘুসুড়ি বিষ মদ-কাণ্ডে থানার তিন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। কর্তব্যে গাফিলতির কারণেই এদের সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পাশাপাশি এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার জানান, মোট ৬ জন গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। যারা এই ঘটনায় যুক্ত ছিলেন তাঁরা […]
কোভিড আক্রান্ত হয়ে হাওড়ায় প্রবীণ বাম নেতার জীবনাবসান।
হাওড়া , ৩ মে:- কোভিডে আক্রান্ত হয়ে হাওড়ায় প্রবীণ বাম নেতা কৃষ্ণচন্দ্র হাজরার জীবনাবসান হয়েছে। রবিবার রাতে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রবীণ সিপিএম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বালি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দশ বছর দায়িত্বভার সামলেছেন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতির পাঠ […]
আমি বাংলার সন্তান , মানুষের হয়ে কাজ করতে চাই – শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর , ৩ ডিসেম্বর:- আমি ভারতের সন্তান আমি বাংলার সন্তান। সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষের হয়ে কাজ করতে চাই। এমনিই মন্তব্য শুভেন্দু অধিকারীর। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্ম দিবসে তমলুকে হ্যামিল্টন হাইস্কুলে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন। তমলুকের হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মিছিল যায় হ্যামিল্টন হাইস্কুলে। আর এই কর্মসূচিগুলি ঘিরেই […]




