হুগলি , ৬ এপ্রিল:-গতকাল রাত থেকে একদল বিজেপির দুষ্কৃতিকারী ধনেখালি বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে অশান্তি পাকাবার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভোটারদের হুমকি দিচ্ছিল, কিন্তু সাধারণ মানুষ সেটা জানতে পেরে বাধা দিয়েছে এবং বিজেপির সেই সব গুন্ডারা বাধাপ্রাপ্ত হয়েছে। ধনেখালী বিধানসভার তৃণমূল প্রার্থী অসীমা পাত্র এই অভিযোগ করে বলেন যে আজ সকালে গুরবাড়ি ১,২,৩,৪ এই চারটি কেন্দ্রে ভোটগ্রহণ সময় উত্তেজনার সৃষ্টি হয়। একজন নতুন ভোটার যখন ভোট দিতে গিয়েছিল সেই সময় কেন্দ্রীয় বাহিনী জওয়ান রা তাকে বেধড়ক মারধর করে। এতেই প্রতিবাদে ফেটে পড়েসাধারণ মানুষরা। অসীমা বলেন আমরা এর তীব্র নিন্দা করছি এবং শান্ত ধোনেখালি তে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। এখানে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে নিরিখে ভোট হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ কে মানুষ সমর্থন করছে।
Related Articles
কোচবিহারের চান্দামারিতে ১৮ বিঘা গাঁজার চাষ কেটে পুড়িয়ে দিল পুলিশ
কোচবিহার, ১৪ জানুয়ারি:- জেলার এলাকায় অভিযান অবৈধ গাঁজার চাষ নষ্ট করল পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কোচবিহারের ১ নং ব্লকের চান্দামারি গ্রাম এলাকায় প্রায় ১৮ বিঘা জমির অবৈধ গাঁজা চাষ নষ্ট করা হয়। যদিও ওই এলাকায় যারা গাঁজা চাষ করেছে তাদের কাউকে গ্রেপ্তার বা আটক করা হয় নি বলে জানা গিয়েছে। কোচবিহার কোতোয়ালি থানার […]
পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।
চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- হোমিওপ্যাথি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ ডানকুনি থানার পুলিশ কর্মীদের ইমিউনিটি পাওয়ার বাড়াবার ওষুধ আর্সেনিক আলবাম 30 তাদের হাতে কিছু ওষুধ তুলে দিলেন ডাক্তার বাবুরা। তারা জানালেন এই মহামারীর সময়ের পুলিশ কর্মীরা যেভাবে নিজেদের প্রানের বাজি রেখে লড়াই করছেন তাতে তাদের কুর্নিশ জানাই এই সময় তাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা […]
মনোনয়নপত্র জমা দেওয়ার গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ কমিশনের।
কলকাতা, ১১ জুন:- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে প্রথম দিন থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে রাজ্যে।পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন পর্বেই ঝরেছে রক্ত। বেশ কিছু জায়গায় মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তাঁরা।মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে অশান্তির ঘটনায় রাজ্য নির্বাচন […]





