সুদীপ দাস , ৫ এপ্রিল:-সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারে সামিল চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। সোমবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সাইকেল চালিয়ে ভোট প্রচারে নামেন তিনি। এদিন চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা ত্রিকোন পার্ক থেকে লেডি বার্ড চালানো শুরু করেন লকেট। চুঁচুড়ার বালি মোড়, চকবাজার হয়ে পিপুলপাতি মোড়ে গিয়ে এদিন সকালের সাইকেল যাত্রা সমাপ্ত হয়।
Related Articles
মমতার দল সাফল্য ফিরে পাওয়ায় ১৯ এর লোকসভা ভোটের পর এই প্রথম চুল, দাড়ি কাটলেন সালকিয়ার সোমনাথ।
হাওড়া , ৭ মে:- গত ১৯ এর লোকসভা ভোটে দলের আশানুরূপ ফল না হওয়ায় এবং আসন কমে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন কট্টর তৃণমূল সমর্থক সোমনাথ মজুমদার। হাওড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় ডেকরেটর ব্যবসায়ী সোমনাথবাবু তখনই ধনুকভাঙ্গা প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না দল ভালো ফল করবে ততদিন পর্যন্ত নিজের চুল, দাড়ি কিছুই আর কাটবেন না। […]
রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বন্ধ জুটমিল খোলার উদ্যোগ নিলো রাজ্য সরকার।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বন্ধ জুটমিল খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সরকারের মধ্যস্ততায় শ্রমিক – মালিক দুপক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে জুটমিল গুলি খোলার বিষয়ে উদ্যোগী হয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। শুক্রবার শ্রমমন্ত্রীর পৌরহিত্যে এক ত্রিপাক্ষিক বৈঠকে পাট শিল্প ক্ষেত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সেখানে বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া জুটমিল […]
গঙ্গায় ঝাঁপ, তরুণীকে উদ্ধার করলেন নৌকার মাঝি।
হাওড়া ,১৬ ডিসেম্বর:- বুধবার সকালে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। এক মাঝির তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, হুগলির গরলগাছা চন্ডীতলার বাসিন্দা ওই তরুণী পারিবারিক অশান্তির জেরে এদিন গঙ্গায় ঝাঁপ দেন। বুধবার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বালি ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন হুগলি […]









