কলকাতা , ৫ এপ্রিল:- বর্তমানে চর্চার কেন্দ্রে থাকা নাটক “দেশের নামে” নিয়ে খবর সোজাসাপটায় একান্ত সাক্ষাৎকার দিলের সেই নাটকের নির্দেশক ও অভিনেতা ঋতব্রত মুখার্জী। নাটক প্রসঙ্গে তিনি বলেন, এই নাটকে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধারন মানুষের অভিযোগ গুলোই নাটকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনি মনে করেন, ছাত্রসমাজকেই এই বিষয়ে এগিয়ে আসা উচিৎ, সেজন্যই তার দল ইউনিভার্সিটি ফ্রেন্ডস গ্রূপের এই প্রয়াস। বর্তমান কেন্দ্র সরকার (পড়ুন বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এরকম রাজনৈতিক নাটক বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সম্ভবত কল্যাণীতে তাদের নাটক রাজনৈতিক কারনেই মঞ্চস্থ করতে দেওয়া হয়নি বলে তিনি মনে করেন। এছাড়া, সিটিজেনস ইউনাইটেড এর অনির্বান ভট্টাচার্যর লেখা গান এর বিষয়ে তিনি বলেন যে, চলচ্চিত্র জগতের অনেকেই বর্তমানে নোংরা রাজনীতিতে প্রবেশ করছেন, তারা ছাড়া বাকিদের একটা স্ট্যান্ডপয়েন্ট বা বার্তা দেওয়া দরকার ছিল। সেই নিয়েই তাদের এই গান যার মাধ্যমে আদতে বাস্তবকে ফুটিয়ে তোলা হয়েছে।
Related Articles
দিদিকে বলো কর্মসূচিতে ব্যাপক সাড়া হাওড়ায়।
হাওড়া,২১ ডিসেম্বর:- শনিবার সকালে হাওড়ায় ২৫ নং ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচীতে গিয়ে এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন হাওড়া পুরনিগমের ওই ওয়ার্ডের দুটি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মন্ত্রী এলাকার নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে জানতে চান। একেবার ঘরোয়া মেজাজে কথা বলেন অরূপবাবু। মন্ত্রীকে […]
বিরোধী ঐক্য মজবুত করতে আগামী ২৩মে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল।
কলকাতা, ২১ মে:- ক্রমশ মজবুত হচ্ছে বিরোধী ঐক্য। অখিলেশ যাদব, নীতিশ কুমারের পর বিজেপি-বিরোধী জোট নিয়ে আলোচনা করতে আগামী ২৩ মে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার টেবিলে বসছেন আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৩ টেয় কলকাতায় দুই মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন […]
নিউ মার্কেট উচ্ছেদ অভিযান।
কলকাতা, ২৬জুন:- কতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর আজ হকার উচ্ছেদ। নিউমার্কেট থানার সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা বিকেল পাঁচটা নাগাদ নিউমার্কেট থানার সামনে যে সমস্ত হকাররা ফুটপাত দখল করে বসে আছে আধ ঘন্টার মধ্যে নিয়ে চলে যেতে বলছে। তার পাশাপাশি যত দ্রুত সম্ভব পুলিশ আধিকারিকরা সেই বিক্রেতাদের দোকানের কাজে হাত লাগিয়ে জিনিসপত্রগুলি কাপড়ে মোরে […]





