হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ার শিবপুরে বিজেপির ব্যানার হোর্ডিং লাগানো নিয়ে বচসা থেকে উত্তেজনা ছড়াল। শনিবার রাতে ঘটে ওই ঘটনা। মারধরের ঘটনায় জখম হন বিজেপির একাধিক কর্মী। বিজেপির তরফ থেকে এই ঘটনায় শাসক দলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে হাওড়া পুর এলাকার ৩৬ নং ওয়ার্ডে বিজেপির স্থানীয় কর্মীরা মধ্য হাওড়ার দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার হোর্ডিং লাগানোর কাজ করছিলেন। সেই নিয়েই বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। বিজেপির অভিযোগ তাদের দলের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদ জানিয়ে থানায় যাওয়া হলে, থানার সামনেই বিজেপি কর্মীদের মারধর করা হয়। সেখানে শাসক দলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুগামীরা এসে হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। রাতে শিবপুরের সিল বস্তি ফার্স্ট বাই লেনে ঘটনাটি ঘটে।শনিবার ওই এলাকার বুথ নম্বর ২৫১তে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী সঞ্জয় সিং শিবপুর থানার পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন। তাঁর দাবি থানার আধিকারিককে অবিলম্বে দায়িত্ব থেকে সরানো হোক। এদিকে, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি এই ঘটনা মিথ্যা ও সাজানো। বিজেপি নিজেদের মধ্যে ঝামেলা করে তৃণমূলের নামে মিথ্যা বলছে।
Related Articles
প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী।
সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- বৃহস্পতিবার বিকাল ৫ টায় যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়েকিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামীর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকমাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। তার মৃত্যু খবরে ময়দান […]
শেষ মুহূর্তে বিদেশ সফর বাতিল রাজ্যপালের।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- রাজ্যপাল সিভি আনন্দ শেষ মুহূর্তে তাঁর প্রস্তাবিত বিদেশ সফর বাতিল করেছেন। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বে আন্তর্জাতিক কমিটির আমন্ত্রণে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ দেয়ার কথা ছিল। এজন্য দিল্লি হয়ে আগামীকাল এক সপ্তাহের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা ছিল রাজ্যপালের। কিন্তু রাজ্যপাল শেষ মুহূর্তে […]
দাম আকাশছোঁয়া ; তেলের ঝাঁঝে প্রিয়ার বাহনের শ্রাদ্ধশান্তি স্বামীর !
সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- দিন দিন পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারন মানুষের। বছর কয়েক আগে যে সমস্ত মানুষ স্ত্রীর মন রাখতে স্কুটি কিনে দিয়েছিলেন তাঁদের অবস্থা সবথেকে খারাপ। ঘরে এলপিজি না থাকলেই অশান্তি। তাই বাড়তে থাকা রান্নার গ্যাসের টাকা সরিয়ে রাখা আবশ্যিক। এরপর নিজের বাইকের তেল কেনার পর গাটের কড়ি শেষ। তাই স্কুটির তেল […]




