হুগলি , ৩ মার্চ:- সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের সমর্থনে আজ ত্রিবেনী কালিতলা মাঠে উপস্থিত হন দলের উঠতি নেতা দেবাংশু ভট্টাচার্য্য। খেলা হবে গানের স্রষ্ঠা দেবাংশু এদিন মঞ্চে তুলোধনা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। ২দফায় ভোট হয়ে যাওয়া রাজ্যের মোট ৬০টি আসনের মধ্যে ৪২টি আসন তৃণমূল পাবে বলে দাবী করেন দেবাংশু। বাকি ১৮টি আসনের মধ্যে ১০টি আসন পেতে পারে বিজেপি এবং বাকি ৮টি আসন সংযুক্ত মোর্চা পেতে পারে। আর হুগলি জেলায় ১৭টি আসনই তৃণমূলের দখলে যাবে বলে দাবী করেন তিনি। বাকি ১টি আসনে এখনও ফিফটি-ফিফটি অবস্থান রয়েছে বলে দেবাংশুর দাবী।
Related Articles
শান্তিনিকেতনের পরিবেশে কালচারাল কয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হল ২৫তম কবি প্রণাম অনুষ্ঠান।
হুগলি, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৯ই মে ২৫শে বৈশাখ হাওড়া শরৎ সদন আঙিনায় অনুষ্ঠিত হল কালচারাল কয়ার, হাওড়ার ২৫তম কবি প্রণাম। অনুষ্ঠান শুরু হয় সোমবার ভোর ৫.৩০ মিনিটে। করোনা আবহে দু’বছর বাদ দিলে ১৯৯৭ সাল থেকে টানা প্রতি বছর শান্তিনিকেতনের পরিবেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে এসেছে হাওড়া শহরবাসীর কাছে সুপরিচিত এই […]
শ্রীরামপুর থেকে চুঁচুড়া ফাঁকা চেয়ার , নেই নাড্ডা ! হতাশ মুখে ঘড়মুখো গেরুয়া ব্রিগেড।
সুদীপ দাস , ৫ এপ্রিল:- শ্রীরামপুরের পর চুঁচুড়া জেলায় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে.পি নাড্ডার দুটি সভাই বাতিল। সোমবার শ্রীরামপুর এবং চুঁচুড়ায় নাড্ডাজির নির্বাচনী সভা ছিলো। সকাল সাড়ে এগারোটায় শ্রীরামপুরের সভায় তাঁর আসার কথা থাকলেও তিনি আসেননি। সেইমত শ্রীরামপুর স্টেডিয়াম সভা শুরু হলেও ঘন্টাখানেক পরই মঞ্চ থেকে দলীয় নেতৃত্বে ঘোষনা করেন দিল্লীতে জরুরি বৈঠকের কারনে তিনি […]
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে স্বামীজীর ১৬০ তম জন্মবার্ষিকী।
কলকাতা, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী আজ জাতীয় যুব দিবস হিসেবে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাচ্ছে। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামীজীর জন্মভিটে উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। […]








