চিরঞ্জিত ঘোষ , ৩ এপ্রিল:- চতুর্থ দফার ভোটে আর সাত দিন বাকি। তাই হুগলির বিভিন্ন বিধান সভার প্রার্থীরা নাওয়া-খাওয়া ভুলে প্রচারে বেরিয়ে পড়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে তাদের বক্তব্য তুলে ধরছেন। চন্ডীতলা তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার তৃতীয় বার জয়ের লক্ষ্যে ছুটে বেড়াচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। ডানকুনি ও চন্ডীতলার অলিগলিতে পৌঁছে যাচ্ছেন। তিনি বিগত 10 বছরের শাসনকালের রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে তাই তুলে ধরছেন চন্ডিতলার মানুষের কাছে। শনিবারও তিনি বেরিয়েছিলেন ভোট প্রচারে। দলীয় কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিনি তার প্রচার সারেন। এই কেন্দ্রে তার প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং সিপিএমের প্রার্থী থাকলেও তিনি আত্মবিশ্বাসী তার জয়ের ব্যাপারে। স্বাতী জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নিরিখে চন্ডীতলা বাসি তাকে এবারও বিমুখ করবেন না।
Related Articles
কালীপুজো ও ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন পুর প্রশাসকমন্ডলীর সদস্যরা।
হাওড়া, ৩ নভেম্বর:- কালীপুজো ও ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন পুর প্রশাসকমন্ডলীর সদস্যরা। বৃহস্পতিবার কালীপুজো। এরপর কালীপ্রতিমার বিসর্জনের জন্য দিন নির্দিষ্ট করা হয়েছে শুক্র, শনি ও রবিবার অর্থাৎ ৫, ৬ ও ৭ নভেম্বর। এছাড়া আগামী ১০ এবং ১১ নভেম্বর ছটপুজো রয়েছে। এর আগে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলি পুরনিগমের তরফ থেকে বুধবার দুপুরে […]
রাজ্য সচিব স্তরে রদবদল।
কলকাতা, ১৬ জানুয়ারি:- রাজ্যে সচিব স্তরে রদবদল হল সোমবার।এদিন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে ওই রদবদলের কথা জানানো হয়েছে। সংশোধনাগার দপ্তরের প্রধান সচিব রবিইন্দর সিংকে স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের প্রধান সচিব করা হল। সমবায় দপ্তরের সচিব জগদীশপ্রসাদ মিনাকে সংশোধনাগার দপ্তরের দায়িত্ব দেওয়া হল। পি বি সেলিমকে সমবায় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি […]
খুশি তপন দত্তের পরিবার।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকলো। এতে খুশি তপন দত্তের পরিবার। সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রেখেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খারিজ হয়েছে এই ঘটনার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েনের আবেদনও। গত ৯ জুন তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মানথা। যদিও সেই […]





