কলকাতা , ৩১ মার্চ:-নির্বাচন কমিশন কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে। দশ বছর ধরে একই পদে থাকার জন্য বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মণি কে নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে অন্য পদে বদলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বালিগঞ্জ কেন্দ্রে রিটার্নিং অফিসার পদে নিয়োগের জন্য অন্য তিনটি নামের তালিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে ভোট গ্রহণের দুদিন আগে কমিশন আজ হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক ও মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর কে পদ থেকে সরিয়ে দিয়েছে।
Related Articles
ওমিক্রন সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর সভায় ভয়াবহ জমায়েত।
সুদীপ দাস, ২৮ ডিসেম্বর:- ওমিক্রন নিয়ে সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভায় ভয়াবহ জমায়েত। যা নিয়ে আতঙ্কে চুঁচুড়াবাসী। মঙ্গলবার রাজ্যের শাসক দলের এই শাখা সংগঠনের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষক বঞ্চনা, সারের দাম বৃদ্ধি সহ একাধিক জনবিরোধী নিতীর প্রতিবাদে চুঁচুড়া চলোর ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত […]
মন্ত্রিসভার পর প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদল রাজ্যের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মন্ত্রিসভার রদবদলের পর প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদল করল রাজ্য সরকার। জেলাশাসক ও আইপিএস মহলে ব্যাপক রদবদল করা হয়েছে এই পর্বে। মোট ১১ জেলার জেলাশাসককে বদল করা হয়েছে। মোট ৩১ জন আইপিএস বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন। মোট ৮ পুলিশ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর […]
তৃতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসা পরিকাঠামো বাড়ানোর জোর দিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২৪ আগস্ট:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় শিশু এবং গুরুতর সংক্রমিত দের চিকিৎসা পরিকাঠামো বাড়ানোর ওপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে । সেই কারণে বিভিন্ন হাসপাতালে সিসিইউ শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। একইসঙ্গে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা পিকু এবং নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিকু র সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা […]





