কলকাতা , ৩০ মার্চ:- প্রথম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এক জওয়ানের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর হাত আরো শক্ত করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য গুলি চালাতে পিছপা হবেন না কেন্দ্রীয় বাহিনী। তবে সেক্ষেত্রে মানতে হবে কিছু নির্দেশ। প্রাথমিক ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট এলাকার আইন ব্যবস্থা হাতের বাইরে চলে যায় তাহলে প্রথমে শুন্যে গুলি ছুড়তে হবে বাহিনীতে। তারপর হামলাকারীর পায়ের হাটুর নিচে গুলি চালাতে পারে বাহিনী। তবে সে ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্তই বাহিনীর কমান্ডার এর উপর থাকবে বলে কমিশন সূত্রে খবর। এবছরের নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ তা আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশন। প্রথম দফা নির্বাচনে বিভিন্ন জায়গায় বাহিনীর ওপর হামলা এবং তারপর দ্বিতীয় দফা নির্বাচনের আগে এহেন সিদ্ধান্ত আবারও প্রমাণ করে দিল যে কমিশন তার সমস্ত প্রয়োগ করতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে, যাতে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।
Related Articles
সংসারে অভাব দূর করতে টোটো নিয়ে রাজপথে পদ্মা , বিশ্ব নারী দিবসে তাকে কুর্নিশ আরামবাগবাসীর।
আরামবাগ, ৮ মার্চ:- সংসারের অভাব দূর করতে টোটো নিয়ে শহরের রাজপথে পদ্মা। বিশ্ব নারী দিবসে পদ্মাকে কুনিশ আরামবাগবাসীর। সারা বিশ্বের সাথে সাথে আরামবাগেও মর্যাদার সাথে পালিত হচ্ছে বিশ্বনারী দিবস। এই বিশেষ দিনে আপনাদের সামনে এক নারীর কঠিন জীবন সংগ্রামের কথা তুলে ধরবো। যে সকাল হলেই ছেলে মেয়েদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ঋন […]
এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন।
কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(এনকেডিএ) এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার( নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে নিউটাউনকে সবুজায়নের লক্ষ্যে এবার নিউটাউনের এক্সশন এরিয়া তিন এ আমলকি বন তৈরি করা হচ্ছে। ২০০টি আমলকি গাছ লাগানো হয়েছে। আজ আমলকি গাছ লাগিয়ে আমলকি বন এর সূচনা করলেন […]
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধর্ণায় বিজেপি।
কলকাতা, ১৩ জুন:- সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা বিধানসভার বাইরে ধর্নায় বসেছে।বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিধায়করা প্ল্যাকার্ড নিয়ে ধর্না অবস্থান করছেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করেন, যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে, তাতে আগামী দিনে ৭০জন বিধায়ককেই সাসপেন্ড করা হতে পারে। তিনি আরও জানান, রামপুরহাটের বগটুইয়ের মত […]





