হুগলি , ২৯ মার্চ:- হোলির দিন রঙের উৎসবের মাতলেন চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং গতকাল দোল এবং আজ হোলির দিন চম্পদনীর বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে রঙের উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবে মেতে ওঠেন। দীলিপবাবু জানান এবং হোলি এবং দোল সম্প্রীতির এক বড় উৎসব এই উৎসবে আবালবৃদ্ধবনিতা সবাই মেতে উঠেছেন, আমিও আমার বিধানসভা কেন্দ্র চাঁপদানির বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম। এবং ভগবানের কাছে তাদের সুখ এবং শান্তির জন্য প্রার্থনা করলাম। প্রার্থী নিজেই ঢোল বাজিয়ে হোলির সঙ্গীতে মেতে ওঠেন কর্মীদের সঙ্গে। তিনি বলেন আমাদের লন্ডন,প্যারিস চাই না। পশ্চিম বাংলায় আমরাই সোনার বাংলা গড়বো, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ফিরিয়ে আনব। এই দিল উৎসবে যেভাবে মানুষের সাড়া পেয়েছি তাতে জেতা শুধু সময়ের অপেক্ষা। চাঁপদানির মানুষের ওপর আস্থা আছে তারা আমাকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতিয়ে বিধায়ক করবে। আগামী ২ রা মে এই হোলিকে ছাপিয়ে যাবে। সেদিন অকাল হোলি হবে।
Related Articles
শেওড়াফুলিতে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল।
হুগলি , ২৩ ডিসেম্বর:- তৃণমূল দল ছাড়ার পর শেওড়াফুলিতে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল। এদিন বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে গদ্দার আখ্যা দিয়ে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের উপর শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে এলাকায় একটি মিছিল করে, এরপর বৈদ্যবাটি চৌমাথায় এসে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে। তৃণমূল […]
হুগলিতে কমছে যক্ষা রোগীর সংখ্যা।
হুগলি, ২৪ মার্চ:- বিগত দু-তিন বছরের পরিপ্রেক্ষিতে জেলায় কমছে যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা। তবে, চলতি বছরের প্রথম আড়াই মাসে সংখ্যাটা আশানুরূপ নয়। সোমবার, বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবসে এমনটাই জানালেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। এ দিন যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়াতে ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে এক পদযাত্রা বের হয়। সেখানে নার্সিং ছাত্রী সহ হাসপাতাল কর্তৃপক্ষ […]
কলকাতাকে জমা জলের হাত থেকে বাঁচাতে খাল সংস্কারের কাজ শীঘ্রই।
কলকাতা, ১৩ মার্চ:- বর্ষায় কলকাতা ও সন্নিহিত এলাকায় জল জমার সমস্যা নিরসনে রাজ্যের সেচ দফতর এই এলাকার ১৪ টি নিকাশি খাল পলিমুক্ত করার কাজ করছে।সেচ, পুরো নগরোন্নয়ন দপ্তর কলকাতা পুরসভার সহায়তায় কলকাতাকে জমা জলের সমস্যা থেকে মুক্ত করতে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। তারই অঙ্গ হিসেবে নিকাশে খালগুলির সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যেই ওই কাজের ৮০ […]





