হুগলি , ২৯ মার্চ:- উত্তরপাড়া কোতরং পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাখলা ইটভাটার খালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। সোমবার সকালে স্থানীয়রা ইটভাটার ওই খালে যুবকের মৃতদেহ পানার মধ্যে আটকে থাকতে দেখেন। স্থানীয়রা উত্তরপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় জোয়ারের সময় মৃতদেহটি গঙ্গা হয়ে খালের মধ্যে দিয়ে ওই জায়গায় এসে আটকে যায়। মৃতের শরীরে পচন ধরে গিয়েছিল। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। উত্তরপাড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করেছে।
Related Articles
কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন রাজীব।অভিযোগ তৃণমূল প্রার্থীর।
হাওড়া , ২৪ মার্চ:-বাইরে থেকে লোক এনে ডোমজুড় কেন্দ্রে গুন্ডামি করা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। বুধবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ প্রচারে বেরিয়ে এই অভিযোগ করেন। এদিন সকালে সাঁপুইপাড়া নিশ্চিন্দার পূর্ব আনন্দনগরে লোকনাথ মন্দিরে […]
মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রের পাঠানো নোটিশের জবাব দিলো রাজ্য।
কলকাতা , ৩ মে:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো শোকজ নোটিশের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি ঐদিন প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন এবং তার নির্দেশেই বৈঠক থেকে বেরিয়ে আসেন বলে তিনি আজকের লেখা চিঠিতে উল্লেখ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্য সচিব হিসেবে […]
রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার ৮৭ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।
কলকাতা , ২০ সেপ্টেম্বর:- জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার ৮৭ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দুই লাখ ২৫ হাজার ১৩৭ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে এক লাখ ৯৫ হাজার ৯৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।গত […]






