সুদীপ দাস , ২৭ মার্চ:- বসন্ত উৎসবে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির চোখ লক্ষ্য করে বিষাক্ত আবির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর কালিতলা এলাকায় প্রচারে যান চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই স্থানীয়দের অনুরোধে বসন্ত উৎসবে শামিল হতে তিনি এগিয়ে যান। লকেট চ্যাটার্জির অভিযোগ এরপরই তৃণমূলের ব্যাচ পড়া কিছু সমর্থক তার দিকে সেই বিষাক্ত আবির ছোড়ে। যদিও চশমার জন্য কিছুটা রক্ষা হলেও আবির তার চোখে ঢুকে যায়। এরপরই তিনি ফিরে আসেন ব্যান্ডেল লিচুতলায় তার বাড়িতে। ঘটনার পরই এ বিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান লকেট চ্যাটার্জি। থানার পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে বলে তিনি জানান। অন্যদিকে এবিষয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন বিরোধী দলের নেতা-নেত্রীদের অসন্মান করা তৃণমূলের সংস্কৃতি নয়। লকেটদেবী জানেন তিনি ৫০ হাজারের বেশী ভোটে হারতে চলেছেন। তাই প্রচারে থাকার জন্য তিনি এইসব নাটক করছেন।
Related Articles
ডুমুরজলা খেল নগরী পরিবর্তে স্টেডিয়াম গড়ার জন্য জমি চাইল সিএবি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলীর।
কলকাতা, ২৮ এপ্রিল:- ডুমুরজলা খেল নগরির পরিবর্তে স্টেডিয়াম গড়ার জন্য বিকল্প জমি চাইল সিএবি। বৃহস্পতিবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় আধঘণ্টা কথা হয় দুজনের মধ্যে। পরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’খেলনগরীতে ওরা আর একটা ক্রিকেট স্টেডিয়াম করবে বলে ঠিক করেছিল। আমরা জমি দিয়েছিলাম। কিন্তু ওখানে কিছু […]
পাড়ার মুদি দোকানের মালিক কাশ্মীরি দাদা লেখা কুপন দেখেই প্রয়োজনীয় সামগ্রীও দিয়ে দিচ্ছেন গরীব মানুষদের হাতে।
সুদীপ দাস ,৩০ মার্চ:- আমি নিজে ৩০ টা বছর লকডাউনের জ্বালা সহ্য করেছি । নিজের চোখে দেখেছি লকডাউন কাকে বলে ? কিন্তু সেই লকডাউনের কষ্ট সারা দেশকে ভূগতে হবে তা আমি কোনদিন দুঃস্বপ্নেও ভাবিনি। ২৩ তারিখ যখন দেশজুড়ে লকডাউনের কথা শুনলাম তখনই ভেবেছিলাম দিনআনা দিনখাওয়া মানুষগুলির কি হবে ? স্ত্রীর সাথে সেই কথপোকথনের মধ্যেই আমার […]
করোনা আতঙ্কে পোশাক তৈরির পাট চুকিয়ে মাস্ক তৈরিতে ব্যাস্ত শ্রীরামপুরের ব্যাবসায়ী।
হুগলি,১৮ মার্চ :- করোনা আতঙ্কে মাস্কের চাহিদা তুঙ্গে। দেখা মিলছে না ভাইরাস নিরোধক এন ৯৫ মাস্ক। সাধারন মাস্কেরও চাহিদা তুঙ্গে। মাস্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক কালোবাজারি। মাস্কের জোগান বাড়াতে এবার দর্জির দোকানগুলিতেও এবার অর্ডার আসছে। রেডিমেডের যুগে এমনিতেই পুজোর সময় ছাড়া টেলারিং-এর দোকান গুলি মাছি মারে। তাই আপাতত জামা কাপড় তৈরীর পাট চুকিয়ে মাস্ক তৈরীতে […]







