বাঁকুড়া , ২৭ মার্চ:- গ্রামের দীর্ঘদিন ধরে বেহাল সেতু সারাইয়ের দাবীতে ভোট বয়কট করলেন ছাতনা বিধানসভার জামথোল গ্রামের বাসিন্দারা। এখানকার জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ছয়শো ভোটার ভোট বয়কট করলেন। সেক্টর অফিস থেকে নির্বাচন দপ্তরের আদিকারিকরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করলেও তাতে কাজ হয়নি। গ্রামের মানুষ পালটা প্ল্যাকার্ড নিয়ে নো ব্রীজ,নো ভোট স্লোগান তোলেন। তারা সাফ জানিয়ে দেন তারা ভোট দেবেন না। ফলে এই বুথে কার্যত মাছি তাড়াচ্ছেন ভোট কর্মীরা। গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন বার,বার প্রশাসনকে জানালেও টনক নড়েছে না।তাই বাধ্য হয়ে ভোট বয়কটে সামিল হলেন তারা।
Related Articles
আবেগে ভাঁটা ! লকডাউনে অনলাইনেই মোহনবাগান দিবসের বিভিন্ন অনুষ্ঠান।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- বুধবার ২৯ জুলাই। আর ২৯ জুলাই মানেই বাঙালির গর্বের দিন। আবেগের দিন। মোহনবাগান দিবস। আর এবার শতাব্দী প্রাচীন ক্লাব নয়া মোড়কে, নয়া আঙ্গিকে। এটিকে-মোহনবাগান। ফলে এবারের মোহনবাগান দিবসের উৎসব আলাদা মাত্রা পেতেই পারত। আড়ম্বর আয়োজন আরও জমকালো হতো নিঃসন্দেহ। কিন্তু সে সব কোথায় কী! করোনার করাল গ্রাসে কাঁপছে গোটা দেশ। […]
পশ্চিমবঙ্গ কিষানক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল সিঙ্গুরে।
হুগলি,২৭ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গ কিষানক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের ডাকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতিবাদ মিছিল। দীর্ঘ ২০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাবে। ফিরহাদ হাকিম মিছিলে হাঁটবেন। ইতিমধ্যেই কোচবিহার, মালদা, নদীয়া সহ বিভিন্ন ক্ষেত মজদুর সংগঠনের কর্মীরা এসেছে। সিঙ্গুরের রতনপুর আলু মোড় থেকে মিছিল বের হয়। Post Views: 376
নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে দুর্ঘটনা।
হাওড়া, ১৮ জুলাই:- নবান্ন থেকে ঢিল ছড়া দূরত্বে ঘটলো দুর্ঘটনা। আজ সকাল ১১টা নাগাদ বি গার্ডেন- ধর্মতলা রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ডিভাইডারে উঠে যায়। এই ঘটনায় দুজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় তাদের মাথা ফেটে যায়। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অফিসাররা। আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা […]




