হাওড়া , ২৬ মার্চ:-প্রচারে নেমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন বালি কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। শুরু হয়েছে জোরকদমে প্রচার। শুক্রবার সকালে পায়ে হেঁটে কর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন তিনি। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা এদিন ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন। বালি জেটিয়া বাড়ি, নিমতলা, বালিখাল অঞ্চলে ডোর টু ডোর প্রচার করেন তিনি। দীপ্সিতা বলেন, মানুষ যেন নিজের অধিকার ফিরে পেতে পারে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে সেটাই চাই। মানুষ আমাদের চাইছেন। তাই দশ বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে এবার আমরাই ফিরে আসছি। অন্যদিকে, এদিন সকালে উত্তর হাওড়ার তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে প্রচারে আসেন টেলি তারকা নীল। হাওড়া ৭ নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধীর বেদীর সামনে থেকে এদিন প্রচার শুরু হয়। পায়ে হেঁটে প্রচার হয় বামুনগাছি মৈনাকপাড়া পর্যন্ত। টেলি অভিনেতা নীল ভট্টাচার্য ও অর্ক উপস্থিত ছিলেন প্রচারে।
Related Articles
সব প্রস্তুতি থাকা স্বত্বেও পঞ্চম দফার ভোটেও পুরোপুরি এড়ানো গেলো না অশান্তি।
কলকাতা , ১৭ এপ্রিল:- সব রকমের প্রস্তুতি থাকা স্বত্তেও রাজ্যের পঞ্চম দফার ভোটের দিনে অশান্তি পুরোপুরি এড়ানো গেলনা। অন্যান্য দফার মতো এদফাতেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত নানা হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। বোমা, গুলি, ইটবৃষ্টি কিছুই বাদ যায়নি। এই পর্বে ৬ জেলায় মোট ৪৫ টি আসনে হবে ভোট […]
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন, বাঙালির কৃত্তিবাসী রামায়ণ কবে ফিরবে ফ্রান্স থেকে ?
নদীয়া, ২২ জানুয়ারি:- আজ মহাসমারোহে উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির। অথচ বাঙালি তথা নদীয়াবাসির আবেগ কবি কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পান্ডুলিপি আজও ফ্রান্সে। উপেক্ষা আর অবহেলায় লালিত কৃত্তিবাসী রামায়ণ রচয়িতার রচনাস্থল। ভারতবর্ষ স্বাধীনতা লাভের অনেক আগেই আমাদের গর্বের আবেগের কৃত্তিবাস ওঝার হাতে লেখা কৃত্তিবাসী রামায়ণ চলে গিয়েছিল ফরাসি ঔপনিবেশিকদের হাতে। ১৭৯৪ সালে ফ্রান্সের জাতীয় […]
রাষ্ট্রায়াত্ত ব্যাংকের এটিএম ভেঙে সর্বস্ব লুট পালালো দুষ্কৃতীরা।
মালদা , ২০ আগস্ট:- মালদা-রাষ্ট্রায়াত্ত ব্যাংকের এটিএম ভেঙে সর্বস্ব লুট পালালো দুষ্কৃতীরা । ঘটনা সামনে আসতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মালদা কালিয়াচক থানার সুজাপুর এলাকায় । গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । বৃহস্পতিবার সকালে খতিয়ে দেখে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ । ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া অতিরিক্ত […]









