হুগলি , ২৬ মার্চ:- ধামসা মাদল বাজিয়ে রংবেরঙের বেলুন উড়িয়ে অভিনব ভোট প্রচার করলেন হুগলি চন্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী স্বাতীখন্দকার। এদিন তিনি চন্ডীতলার গরলগাছা মহাদেব তলা থেকে রায়পাড়া পর্যন্ত এই বর্ণাঢ্য মিছিল সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছান তৃণমূল প্রার্থী স্বাতীদেবী। তিনি বলেন এবারের ভোটে তৃণমূল সরকারের শাসনকালে বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে তার নিরিখে ভোট দেবে মানুষ। তিনি বলেন আমাদের প্রতিপক্ষ বিজেপির পক্ষ থেকে মিথ্যা তথ্য মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এর থেকে ভোটারদের সাবধানে থাকতে হবে। তিনি জানান গত ১০ বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে উন্নয়নমূলক প্রকল্প গুলি গ্রহণ করেছেন তার সুফল বাংলার প্রতিটি মানুষ কোন না কোন সময় পাচ্ছেন। এবং আগামী দিনেও তার এই উন্নয়নমূলক কর্মসূচি জারি থাকবে। সেই জন্যেই বাংলার উন্নয়নের স্বার্থে শান্তি- এবং সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্য তৃতীয়বারের জন্য বাংলার ১০ কোটি মানুষ তাকে ক্ষমতায় নিয়ে আসবেন।
Related Articles
কনকনে ঠান্ডায় রবিবাসরীয় সন্ধ্যায় মানুষের ভিড়ে অবরুদ্ধ রিষড়া মেলা।
হুগলি,৬ জানুয়ারি:- কনকনে ঠান্ডায় রবিবাসরীয় সন্ধ্যায় মানুষের ভিড়ে অবরুদ্ধ রিষড়া মেলা।শুধু রিষড়ায় মানুষই নয়, আশেপাশের মানুষও দুর্গাপূজা,জগদ্ধাত্রী পুজোর মতোই সারাবছরই অপেক্ষা করে থাকে রিষড়া মেলার জন্য। কারণ এটা একটা মিলন মেলা।সর্বধর্ম,ভাষাভাষীর মানুষ এখানে থাকে।বাড়তি পাওনা প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।থাকছে মুম্বাইখ্যাত শিল্পী সুদেশ ভোঁসলে, সনজিত মন্ডল, মহা লক্ষী আয়ার সহ নামি শিল্পীরা।ভিড় সামলাতে নিজেই ময়দানে নেমেছেন […]
দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ২৫ জুন:- দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার। জবরদখল সরিয়ে সংস্থার বাড়তি জমি বিক্রি করার পাশাপাশি রাজস্ব বাড়াতে ওই সংস্থার পুনরুজ্জীবন সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুত্ গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডিপিএল সংক্রান্ত সব ফাইল […]
ত্রিপুরায় অভিষেকের কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূলের।
হাওড়া , ৩ আগস্ট:- গতকাল ত্রিপুরায় অভিষেকের কনভয়ে বিজেপির হামলার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে আজ মঙ্গলবার সকালে প্রতিবাদ মিছিল হলো হাওড়াতেও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপির হামলার ঘটনায় এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফে গুলমোহর থেকে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়ের অনুপস্থিতিতে […]




