হাওড়া , ২৪ মার্চ:-বুধবার সাতসকালেই হাওড়ার লিলুয়ায় জয়পুর বিল এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় দুধের গাড়ির চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক খালাসি। পুলিশ সূত্রে জানা গেছে, আমুল দুধের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুধের গাড়ির চালকের মৃত্যু হয়। বেশ কিছুক্ষণ কেবিনের মধ্যেই আটকে ছিল মৃত চালকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ আসে। দেহটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত খালাসিকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Related Articles
বিজেপি কর্মীকে মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও তার দলবলের বিরুদ্ধে।
মালদা,১৩ ফেব্রুয়ারি:– বিজেপি কর্মীকে মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। জখম অবস্থায় ওই বিজেপি কর্মী মহাদেব মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের শুখপাড়া গ্রামে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে বৈষ্ণবনগর থানায়। গ্রাম্য বিবাদের জেরে ঘটনা, এতে রাজনীতির কোনো […]
বাঁশবেড়িয়ার নিখোঁজ যুবকের খোঁজে স্নিফার ডগ, বিপর্যয় মোকাবিলা বাহিনী
হুগলি, ২৫ আগস্ট:- ছয় দিন আগে বাঁশবেড়িয়া মহাকালীতলার বাসিন্দা যুবক লক্ষ্মণ চৌধুরী নিখোঁজ হয়েছিল।তার বন্ধু শিবনাথ সাউ তাকে পঞ্চাননতলা ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিল একটি ক্লাবে।রাতে বাড়ি ফেরেনি যুবক।তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। যুবকের পরিবার মগড়া থানায় অভিযোগ জানালে শিবনাথ সাউকে গ্রেফতার করে পুলিশ। চুঁচুড়া আদালতে পেশ করে দশ দিনের হেফাজতে নিয়ে আগে জিজ্ঞাসাবাদ করছে […]
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রদের গন্তব্য আজ কলকাতার ছাত্র সমাবেশে।
হাওড়া, ২৯ আগস্ট:- গতকাল ২৮ আগস্ট ছিল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোমবার কলকাতায় ছাত্র সমাবেশে যোগ দিতে এদিন সকালে হাওড়ার বেলুড় লালবাবা কলেজ থেকে ছাত্রছাত্রীরা বালির বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল মিছিল করে কলেজ থেকে বেরিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া স্টেশনে জেলার দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে পৌঁছাচ্ছেন। সেখান থেকে […]





