হাওড়া , ২৪ মার্চ:-বাইরে থেকে লোক এনে ডোমজুড় কেন্দ্রে গুন্ডামি করা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। বুধবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ প্রচারে বেরিয়ে এই অভিযোগ করেন। এদিন সকালে সাঁপুইপাড়া নিশ্চিন্দার পূর্ব আনন্দনগরে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কল্যাণ। পূর্ব আনন্দনগর এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডোমজুড় কেন্দ্রের মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ জানান, এলাকার মানুষ গাদ্দারকে উপযুক্ত জবাব দেবেন বিপুল ভোটে পরাজিত করে। কল্যাণ ঘোষ বলেন, বাইরে থেকে লোক এনে গুন্ডামি করে এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব। নির্বাচন কমিশনকে এ বিষয়ে অভিযোগ জানানো হচ্ছে। এদিন কল্যাণ ঘোষ বর্ণাঢ্য র্যালি করে ঢাক ঢোল বাজিয়ে প্রচার করেন।
Related Articles
স্যানেটাইজ করাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ভদ্রেশ্বরে , প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির।
সুদীপ দাস , ১১ জুলাই:- স্যানেটাইজ করাকে কেন্দ্র করে উত্তেজনা ভদ্রেশ্বরে। জড়িয়ে পড়ল তৃনমুল বিজেপি। এক তৃনমুল কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভদ্রেশ্বর চৌমাথায় এক ব্যক্তির করোনা সংক্রমন দেখা দিয়েছিল। সেই কারনে পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী আক্রান্তের বাড়ি ও এলাকায় স্যানেটাইজ করতে গাড়ি পাঠিয়েছিলেন। হঠাৎ কিছুক্ষণ পর ওই সেনেটাইজ মেশিন খারাপ হয়ে যায়। এরপরই পৌরপ্রশাসকের বিরুদ্ধে […]
শীতলকুচির ঘটনায় ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার , শর্তসাপেক্ষে’ অনুমতি কমিশনের।
কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্য চতুর্থ দফার ভোট গ্রহণের দিনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত এবং আহতদের পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে। নির্বাচন কমিশনের অনুমোদন মেলার পর নবান্নের তরফে নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি শুরু করেছে নবান্ন। তবে কমিশনের দেওয়া শর্ত অনুযায়ী ক্ষতিপূরণের কথা ভোট প্রচারে তুলে ধরা যাবেনা। কমিশনের অনুমতি পাওয়ার পর […]
ক্রিকেট স্কোরার তৈরির জন্য শিবির চুঁচুড়ায়।
হুগলি, ১৯ আগস্ট:- মাঠের বাইরে বসে প্রতিটা বল রান উইকেটের হিসাব রাখা কারো নেশা হলে সেটাকেই পেশা করা যেতে পারে, ক্রিকেট স্কোরার তৈরীর জন্য শিবির হচ্ছে চুৃঁচুড়ায়। এখন সারা বছর ক্রিকেট, দেশ বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রচুর খেলা। ক্রিকেটারদের যেমন সুযোগ করে দিয়েছে তেমনি স্কোরিং আম্পায়ারিং এর মত প্লেয়ার্স কন্ট্রোল টিমের সদস্য হয়েও ভবিষ্যত গড়তে পারছেন […]




