কলকাতা , ২৩ মার্চ:- উপযুক্ত পোলিং এজেন্ট পেতে সমস্যা নিয়ে বেশ কিছু প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এদের নিয়োগ এর নিয়ম কানুন কিছুটা শিথিল করেছে। এখন থেকে কোন বিধানসভা কেন্দ্রের যে কোন ভোটদাতা শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারবেন। এতদিন পর্যন্ত কোনও বুথে পোলিং এজেন্ট হিসাবে সেই বুথের অথবা পার্শ্ববর্তী বুথের ভোটদাতাদেরই পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যেত। প্রতি বুথে নির্বাচনে অংগ্রহণকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে একজন পোলিং এজেন্ট এবং তার রিলিভার হিসাবে আরও দুজনকে নিয়োগ করা যেত। সম্প্রতি এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে উপযুক্ত পোলিং এজেন্ট না পেলে ওই বিধানসভা কেন্দ্রের যেকোন ভোটদাতাকেই রাজনৈতিক দলগুলি প্রার্থীর পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারবে।
Related Articles
রাজ্যে তৃণমূলের নেতা নেই , তাই বহিরাগত বিহারীবাবুকে আসানসোলে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী, এভাবেই কটাক্ষ অগ্নিমিত্রার
হুগলি, ১৩ মার্চ:- “মাননীয়ার, নিজের লোকেদের প্রতি ও বাংলার মানুষের প্রতি আস্থা নেই, তাই বিহার থেকে বিহারীবাবুকে এনে আসানসোল লোকসভায় প্রার্থী করছেন”। এভাবেই তৃনমুলকে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি এদিন হুগলি জেলার শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার অন্তর্গত চন্ডীতলা বিধানসভার কুমিরমোড়া অঞ্চলে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। […]
বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
হাওড়া, ৬ জুলাই:- বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পামেলার মা ও দিদিকেও। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। পাশাপাশি পামেলার অ্যান্ড্রয়েড ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে তার সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল। খেলাধুলায় পামেলা ভালো ছিল। […]
মানুষকে পথে নেমেই প্রতিবাদ করতে হবে, চুঁচুড়ায় এসে দাবি অম্বিকেশের।
হুগলি, ২৬ আগস্ট:- আরজি করের বিচার চেয়ে চুঁচুড়া ঘড়ির মোরে সচেতন নাগরিক মঞ্চের অবস্থান মঞ্চে আজ সন্ধায় উপস্থিত হন কার্টুন কান্ডে পরিচিত অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে। সিবিআই তদন্ত করছে।তাও আন্দোলন থামছে না। অম্বিকেশ বলেন, একজন সাধারন নাগরিক একজন শিক্ষক হিসাবে বলতে পারি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সময় প্রভাবশালী ও […]








