ব্যারাকপুর , ২১ মার্চ:- কাঁকিনাড়ার আর্যসমাজ মোড়ের হনুমান মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার করলেন ভাটপাড়ার তরুণ ব্রিগেডের বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন কুমার সিং। এদিন সাতসকালে ব্যান্ড-তাসা সহ অন্যন্য বাদ্য যন্ত্র সহকারে বিজেপি প্রার্থী পবন আর্যসমাজ মোড় থেকে ভোট প্রচার শুরু করে,ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের অলিগলি ঢুঁ মারলেন। এদিন বিজেপি পার্থীর পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে নিপাট ভদ্র ঘরের ছেলে পবনকে কাছে পেয়ে আশীর্বাদ করলেন প্রবীণ বাসিন্দারা। পবনের দাবি,প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের ভালোবাসায় আমি আপ্লুত।
Related Articles
রাজ্যকে বিপদ থেকে উদ্ধার করতে সব ভুলে এক হয়ে লড়াই করুন – কাঞ্চন মল্লিক।
হুগলি , ১৩ মার্চ:- আমি একজন সাধারণ তৃণমূল কর্মী। আমি কোনো তারকা বা নেতা নই। আমার সম্পর্কে থিয়েটার বা সিনেমা মহলে খোঁজ নিলেই জানতে পারবেন। শনিবার সকালে উত্তরপাড়ার বলাকা মাঠে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কর্মীদের উজ্জিবীত করলেন উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূল প্রার্থী কাঞ্চন বলেন, দশ বছরে আমি রাজনীতিতে আসিনি। […]
বাড়ি থেকে ডেকে খুন করার অভিযোগে যাবজ্জীবন এর সাজা দিলো শ্রীরামপুর আদালত।
From homeহুগলি , ২৫ জুন:- বাড়ি থেকে ডেকে খুন করার অভিযোগে যাবজ্জীবন এর সাজা দিলো শ্রীরামপুর আদালত।অভিযোগ গত ১৯.০৭.২০১৫ তারিখে জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্রীরামপুর থানার খটির বাজার এলাকায় ম: কামাল সহ আরো কয়েকজন জড়ো হয়ে ম: সামসাদ কে খুনের পরিকল্পনা করে।তাকে অন্যত্র যাবার অছিলায় ওই এলাকারই পুকুরের ধারে নিয়ে গিয়ে ভারী পাথর দিয়ে মাথায় […]
নন্দীগ্রামে ভোট কারচুপির অভিযোগ খারিজ করলেন দুই পর্যবেক্ষক।
কলকাতা , ২ এপ্রিল:- গতকাল নন্দীগ্রামের বয়াল মক্তব ভোট কেন্দ্রের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট জমা পড়েছে। কমিশন সূত্রে খবর,সেই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার বয়ালে ভোটগ্রহণ ব্যহত হয়নি। এই কেন্দ্রে ছাপ্পা ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘণ্টা আটকে পড়েন । […]



