কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের কারণে ও রাজ্যের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। রাজ্যের পুলিশ প্রশাসনের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে। তাই শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের আরও সক্রিয় হওয়ার জন্য দলের তরফে আর্জি জানানো হবে।
Related Articles
শিল্পপতিদের ব্যবসার প্রচারে আকর্ষণ বাড়াতে দুর্গাপূজাকে মঞ্চ হিসাবে ব্যবহারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ জুলাই:- চলতি বছরের দূর্গা পুজো নিয়ে বড় পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার।। রাজ্যের দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্তিকে সামনে রেখে একমাস ব্যাপী উৎসব উদযাপনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এই দুর্গা পুজোকে মঞ্চ হিসাবে করে স্থানীয় শিল্পপতিদের নিজেদের ব্যবসার প্রচার ও বিনিয়োগ আকর্ষণের জন্য প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরের সৌজন্যে শিল্প মহলের […]
“অনেক খেয়েছেন ,৬ মাস খাওয়া বন্ধ রাখুন ,আবার খাবার সুযোগ পাবেন। বিধায়কের বেফাঁস মন্তব্যে উত্তাল রাজনীতি
কোচবিহার, ১১ অক্টোবর:- তৃণমূলের সভায় বেফাঁস মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শনিবার দিনহাটার নিগমনগর হাইস্কুলের মাঠে তৃণমূলের এক কর্মীসভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি বলেন, ‘অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খেতে পারবেন। ৬ মাস যদি না খান তবে পরবর্তীতে খাবার অনেক সুযোগ পাবেন’। জানা গিয়েছে, […]
ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে ধনেখালীতে বিক্ষোভের মুখে লকেট।
সুদীপ দাস , ৭ মে:- আক্রান্ত ও ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেড়াতে ধনেখালী বিডিওর সাথে দুপুর ২টো নাগাত বৈঠক করতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের ঘেরাও এর মুখে পরে হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী সহ জেলা নেতৃত্বরা। এদিন ধনেখালি বিডিও অফিস ঘেড়াও করে স্লোগান দেয় তৃণমূল নেতারা পরিস্তিতি এমন জায়গায় পৌছায় যে বিডিওর সামনেই বোম চার্য […]




