কলকাতা , ১৮ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ ভাবে ব্যবহার করতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা আজ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি পি নির্জনয়ণ এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বাহিনীকে কোথাও নিষ্ক্রিয় করে বসিয়ে না রাখার উপরে জোর দিয়েছেন। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ গুলিতে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে তিনি জানিয়েছেন। নিয়মিত রুট মার্চ ছাড়াও রাজ্য পুলিশ ও প্রশাসনকে কমিশনের সঙ্গে সম্পূর্ন সহযোগিতা করে কাজ করতে হবে বলে তিনি জানিয়েছেন। পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ থাকায় এই ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এইদিকে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যসচিব তাকে জানিয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী উপস্থিত ছিলেন।
Related Articles
উলুবেরিয়ার তৃণমূল প্রার্থীকে হেনস্থার অভিযোগ।
হাওড়া , ৬ এপ্রিল:- উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজিকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠল। ইঁটের আঘাতে প্রার্থীর নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা অঞ্চলের মুক্তিরচক গ্রামের ৭৮ নং বুথে যান তৃণমূল প্রার্থী নির্মল মাজি। তারপরই […]
প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন।
হাওড়া, ৬ মার্চ:- কাল দোল। প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন। প্রতি বছরের মতো এবারও দোলের আগের দিন ঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির পর বেলুড় মঠে পালিত হয় হোলিকা দহন অনুষ্ঠান। শ্রীমায়ের মন্দিরের পাশে মঠের পূর্ব দিকে গঙ্গার ধারে হয় এই অনুষ্ঠান। পাটকাঠি, খড় ইত্যাদি সামগ্রী দিয়ে নির্মিত ছোট্ট কুঁড়েঘররূপী হোলিকা’কে দহন […]
কলেজ খোলার প্রথম দিনেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত লালবাবা কলেজ।
হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- বেলুড়ের কলেজে সরস্বতী পুজোর মিটিংকে কেন্দ্র করে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষ। এই ঘটনায় উত্তাল কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বালি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দেয়। কলেজে তুমুল উত্তেজনা রয়েছে। Post Views: 362





