হাওড়া , ১৮ মার্চ:- বুধবার অনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ২০২১ প্রকাশ করা হয়েছে। এরপর আজ বৃহস্পতিবার হাওড়া সদরে দলীয় প্রার্থীরা এক সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ওই ইস্তাহার প্রকাশ করেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য। এর পাশাপাশি বালি কেন্দ্রের প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, শিবপুর কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারি, মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী অরূপ রায়, দক্ষিণ হাওড়া কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরী, সাঁকরাইল কেন্দ্রের প্রার্থী প্রিয়া পাল, পাঁচলা কেন্দ্রের প্রার্থী গুলশন মল্লিক, ডোমজুড় কেন্দ্রের প্রার্থী কল্যাণ ঘোষ প্রমুখ ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, হাওড়ায় ১৬ – ০ ফল হবে। ভাজপা কেন হাওড়ায় এখনও সব কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি সেটা ওদের দলের বিষয়। আমরা নির্বাচনে ওয়াকওভার নিতে চাই না। আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
Related Articles
বালিতে দু:সাহসিক চুরি, গয়না, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি বলে অনুমান।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এবার বালির ১৪ নম্বর পি.কে. গাঙ্গুলী রোডের একটি বাড়িতে। মঙ্গলবার ভোর চারটে নাগাদ ছাদের দরজা ভেঙে তিনটি আলমারি থেকে সোনা ও রূপোর গয়না, নগদ টাকা সহ বহুমূল্য সামগ্রী মিলিয়ে আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকার উপর চুরি হয় বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজও […]
শহিদ জওয়ান রাজেশকে শেষ শ্রদ্ধায় লকেট , অনুব্রত।
বীরভূম , ১৯ জুন:- শেষবিদায় জানাল তাঁর গ্রাম বীরভূমের মহম্মদবাজারের বেলঘরিয়া। ভোর থেকেই ভিড়। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান লাদাখ সীমান্তে শহিদ জওয়ান রাজেশকে। সকালে পানাগড় সেনা বিমানঘাঁটি থেকে কফিনবন্দি তাঁর দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির লোকজন। ছেলের দেহের সামনে এসে স্তব্ধ হয়ে যান তাঁর মা। বিউগিলে লাস্ট পোস্টের মধ্যে বিদায় […]
বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ।
কলকাতা , ২০ অক্টোবর:- বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ। প্রবল বন্যায় বিপর্যস্ত সে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার বন্যা পরিস্থিতি নিয়ে তিনি আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে তাকে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন […]







