হুগলি , ১৮ মার্চ:- অনন্য ঘটনার নজির হুগলি জেলার আন্দোলনের মাটি বলে পরিচিত সিঙ্গুরে। বিজেপির প্রার্থী বদলের দাবিতে এবার মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসলো বিজেপি দলের কর্মী সমর্থকরা। সিঙ্গুর থেকে বিজেপি প্রার্থী করেছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী দুবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। আর প্রার্থী ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েছিল সিঙ্গুরের বিজেপির কর্মী সমর্থকরা। এবার সরাসরি মঞ্চ বেঁধে প্রার্থী বদলের দাবি নিয়ে অনশনে বসলো সিঙ্গুরের বিজেপি দলের কর্মী সমর্থকরা। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময় তৎকালীন নেত্রী মমতা ব্যানার্জীকে দেখেছিলেন কৃষকদের জমি রক্ষার স্বার্থে ধর্ণায় বসতে। এবার সরাসরি আমরণ অনশন আর তাও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীরাই। এমনিতেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য সহ হুগলি জেলার প্রায় সব জায়গায় আদি বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ চরম আকার ধারণ করেছে। আর এবার সিঙ্গুরে আমরণ অনশন আদি বিজেপি কর্মীদের দলের বিরুদ্ধে আন্দোলনকে আরো তীব্র করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
২১ শে জুলাইয়ের পাল্টা জেলা জুড়ে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন বিজেপির।
হুগলি , ২১ জুলাই:- তৃণমূলের ২১ শে জুলাইয়ের পাল্টা বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হলো সারা রাজ্য জুড়ে। সেই মতো হুগলির প্রতিটি বিজেপির সাংগঠনিক জেলায় এই শহীদদের শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী দিবস পালিত হয়।বিজেপি সূত্রে খবর, কলকাতায় হেস্টিংস অফিসে দুপুর দেড়টায় একটি ভার্চুয়াল সভা হয় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য স্তরের বিজেপি […]
এগরায় বেআইনিবাজি কারখানায় বিস্ফোরণে মৃত নয়, ক্ষতিপূরণের ঘোষণা সরকারের।
কলকাতা, ১৬ মে:- পূর্ব মেদিনীপুরের এগড়ায় মঙ্গলবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেছে ৯ জনের। আহত অন্ততপক্ষে ৭। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ওই ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার তদন্তভার সিআইডির […]
ডানকুনিতে কংগ্রেসের কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ডব।
হুগলি, ৬ জুন:- ডানকুনিতে জাতীয় কংগ্রেসের কার্যলয়ে দুষ্কৃতী তান্ডব। ভাঙা হয়েছে দলীয় কার্যালয়, পোড়ানো হয়েছে দলীয় পতাকা, দলীয় প্রতীকী চিহ্নে লেপে দেওয়া হয়েছে চুন। ঘটনায় ক্ষুদ্ধ ডানকুনির জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা। বছর কুড়ি আগে ডানকুনি পৌরসভার ২ নং ওয়ার্ড এর সাঁতারা পাড়া এলাকায় নির্মাণ করা হয়েছিল জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়। অভিযোগ গত কাল রাতে একদল […]








