হুগলি, ১৭ মার্চ:- ডানকুনি চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চন্ডীতলা বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। সকালে পুজো দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাপ চারিতা সেরে নেন যশ। এরপর ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। উৎসাহীদের সেল্ফি তোলেন, অটোগ্রাফ বিলি করেন। বড়দের প্রনাম করতেও দেখা যায় তারকাকে। ডানকুনি পুরসভার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে হাত জোর করে ভোট প্রার্থনা করেন যশ। বিজেপির তারকা প্রার্থী বলেন, আমি বিনোদন জগতের লোক। এখন রাজনীতির ময়দানে এসেছি। মানুষকে বিনোদন করা আর মানুষের পাশে থেকে কাজ করা এক জিনিস না। আমি সেটাই করতে চাই। হাসপাতাল স্কুল সহ চন্ডীতলার সামগ্রিক উন্নয়ন করতে চাই। রাজ্যে শিল্পের দরকার। কাজের অভাবে যুবকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। সবাই বলছে খেলা হবে কেউ বলছে না কাজ হবে, কোনো ব্যাক্তিগত কাদা ছোঁড়াছুড়ি না করে মানুষের কাছে গিয়ে আমরা কি করতে পারি সেটা বলছি।
Related Articles
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন রিষড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ১ জানুয়ারি:- শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২০২১ এর প্রথম দিনটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হল সর্বোত্ত। এদিন রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসভার সামনে এক অনুষ্ঠানে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি এবং পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তার […]
গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা এবার প্রতিবাদে পথে।
হাওড়া, ২১ আগস্ট:- আরজি করের ঘটনায় বুধবার এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়ার দাসনগর গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। এদিন তাঁরা দাসনগর থেকে শানপুর মোড় হয়ে ফের দাসনগর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন। ছাত্রছাত্রীদের একটাই দাবি ছিল, “উই ওয়ান্ট জাস্টিস”। কয়েক হাজার ছাত্রছাত্রী মিছিলে পা মেলান। Post Views: 266
প্রিজাইডিং অফিসারকে মারধরের অভিযোগ লিলুয়ায়।
হাওড়া, ২০ মে:- লিলুয়ার ভারতীয় হাই স্কুলে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। ওই স্কুলের ১৭৬ নম্বর বুথে উত্তেজনা। ওই বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মিনিট পনেরো পর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যতক্ষণ পর্যন্ত না নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রে অপেক্ষা করবেন বলে […]





