কলকাতা , ১৭ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনে আইনশৃংখলার মত বিষয়টি শক্তভাবে দেখার জন্যে আরও এক পুলিশ পর্যবেক্ষক রাজ্যে এসে পৌঁছেছেন। পাঞ্জাব পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান অনিল শর্মা আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামেন। রাজ্যের ভোট পরিস্থিতি বুঝে নিতে বিকালে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বলে জানা গিয়েছে। অনিল শর্মা আরও এক পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। উল্লেখ্য নির্বাচন কমিশন রাজ্যের জন্যে প্রথমে বিবেক দুবে ছাড়াও মৃনালকান্তি দাসকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করলেও ব্যাক্তিগত কারন দেখিয়ে তিনি ভোট প্রক্রিয়া থেকে দূরে থাকার কথা জানিয়ে কমিশনে চিঠি দিলে তার পরিবর্তে অনিল শর্মাকে নিয়োগ করা হয়।
Related Articles
বিনা নোটিশে শেষ মুহূর্তে ফেরি পরিষেবা বন্ধ করায় বিপাকে যাত্রীরা।
সুদীপ দাস, ৪ ডিসেম্বর:- লঞ্চ ঘাট বন্ধ করা নিয়ে শেষ মুহুর্তে টনক নড়লো জেলা প্রশাসনের। শনিবার প্রথম লঞ্চ পারাপারের পর হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা। ফলে চরম ভোগান্তি যাত্রীদের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়া লঞ্চঘাটের। হুগলীর চুঁচুড়া ও উঃ ২৪পরগনার নৈহাটির মধ্যে এই লঞ্চ পরিষেবা জেলার সবকটি ফেরী পরিষেবার মধ্যে অন্যতম। প্রতিদিন […]
মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে শেওরাফুলিতে তৃণমূলের বিক্ষোভ।
হুগলি , ১২ মার্চ:- বাংলার মাকে আঘাত করে ভোটে জেতা যায় না, যাবে না স্লোগান তুলে বিক্ষোভ। তৃনমুলের অভিযোগ মুখ্যমন্ত্রীকে ঘাক্কা দিয়ে আঘাত দেওয়া হয়েছে। প্রতিবাদে শুক্রবার সকালে হুগলী জেলার শেওড়াফুলিতে গলায়, প্লাকার ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃনমুলের কর্মীরা। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবীর ঘোষ বলেন বিরোধীরা ভেবেছিল আমাদের নেত্রীকে বিছানায় শুয়ে দিয়ে একতরফা […]
করোনা মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে রাজ্য সরকারের পাশে দাঁড়াল কংগ্রেস বাম বিজেপি।
তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন। নবান্নে আজ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে প্রায় সব দলের নেতারা কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের পক্ষে সওয়াল করেন।তার পরেই মুখ্যমন্ত্রী জানান করোনায় ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে অর্থ সাহায্যের দাবি জানিয়ে তিনি আগামীকালই […]







