হুগলি , ১৬ মার্চ:- রিষড়ায় যুবক খুন। গুলি করে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয় আনন্দ সিং(৩০) কে। গতকাল গভীর রাতে রিষড়া পুরসভার দশ নং ওয়ার্ড কুন্ডু কলোনীতে এই ঘটনা ঘটে, দীপক জয়সওয়াল ও ভোলা দাসকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ সিং বড় বাজারে কাজ করত। ত্রিশ হাজার টাকা ধার করেছিলো। এক সপ্তাহ পর টাকা ফেরতের কথা থাকলেও তা না দেওয়ায় পাওনাদার টাকার জন্য চাপ দিতে থাকে। গত রাতে সেই নিয়ে বচসা হয়। তারপরেই গুলি করে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়। খবর পেয়ে রিষড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে টাকা ধারের বিষয় জানতে পারে পুলিশ।
Related Articles
রণদেব বসু করোনা ভাইরাস, বিস্ফোরক অভিযোগ এনে ভিন রাজ্যের পথে দিন্দা।
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- “রণদেব বসু আমার জীবনে করোনা ভাইরাস। ওর জন্যই বাংলা ছাড়তে বাধ্য হলাম।” বিস্ফোরক অভিযোগ আনলেন বাংলার দলের বিগত ১০ বছর ধরে সর্বোচ্চ উইকেট প্রাপক, সেরা ফাস্ট বোলার অশোক দিন্দা। গত মরসুম চলাকালীন রঞ্জির মাঝপথে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বিবাদে জড়ান দিন্দা। তারপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলার দল থেকে বাদ […]
উন্নয়নকে হাতিয়ার করেই রিষড়া পুরসভার ক্ষমতা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল।
তরুণ মুখোপাধ্যায়,১০ মার্চ :- পুরভোটে রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্রের উপরেই ভরসা রাখছে তৃণমূল। সম্প্রতি রাজ্য নেতৃত্বের নির্দেশে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বিজয় কে। তৃণমূল সূত্রে খবর লোকসভা নির্বাচনে রিষড়া পুরসভায় তৃণমূলের ফল খারাপ হলেও পুরভোটে বিজয়ের মতো অভিঞ্জ কাউন্সিলরের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে । সেই সঙ্গে ভালো ব্যবহার,দুর্দান্ত জনসংযোগ এবং […]
পুজোর আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১ অক্টোবর:- পুজোর আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসি-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যথা সময়ে খাল এবং বাঁধ সংস্কার না করার জন্য ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গতকাল গভীর রাতে রাজ্য সরকারকে কিছু না জানিয়েই […]





