ব্যারাকপুর, ১৬ মার্চ:- ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখনও বিজেপির পার্থী তালিকা ঘোষণা হয়নি। তা সত্ত্বেও আর দেরি না করে মঙ্গলবার সাত সকালে ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগ সারলেন এলাকার প্রাক্তন বিধায়ক পবন কুমার সিং। ঢাক-ঢোল বাজিয়ে দলীয় কর্মী-সমর্থকরা পবনের সঙ্গে প্রচারে বেরিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা পরিক্রমা করলেন। এদিন প্রচার চলাকালীন পবনকে দেখে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাইরে বেরিয়ে এসে তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান। পাশাপাশি প্রাক্তন বিজেপি বিধায়কের প্রচারের সময় অনেককেই জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায়। রীতিমত জাঁকজমক পুর্ন এদিনের প্রচারে মানুষের শতসফুর্ত সারা মেলায় আপ্লুত পবন কুমার সিং।
Related Articles
বিনামূল্যে করোনা আক্রান্তের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে অন হুইলস প্রকল্প চালু।
কলকাতা , ৮ মে:- শহরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে শহরে অক্সিজেন অন হুইলস নামক একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্ট বেঙ্গল লিভার ফাউন্ডেশন আজ থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে। আপাতত দুটি অ্যাম্বুলেন্স এবং ১৮ টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আজ কলকাতার […]
কাজ শুরু রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল।
কলকাতা, ১০ ডিসেম্বর:- কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল। কলকাতা পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য কমিশন এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করেছে। গত পঁচিশে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনার শ্রী সৌরভ দাস তা চালু করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে অভিযোগ এর নিষ্পত্তি হল কিনা তাও অভিযোগকারী জানতে পারবেন। এ পর্যন্ত […]
মন্ত্রীর উদ্যোগে শিশুসাথী কার্ড একদিনেই , হার্টের অপারেশন বিনা খরচে হবে।
হাওড়া, ৮ ডিসেম্বর:- মন্ত্রীর উদ্যোগে শিশুসাথী কার্ড একদিনেই পেল পরিবার। হার্টের অপারেশন বিনা খরচে হবে এসএসকেএম হাসপাতালে। হাওড়ার শিবপুরের ফজির বাজারের বাসিন্দা এক পরিবারের শিশুর চিকিৎসার জন্য পরিবারের হাতে শিশুসাথী প্রকল্পের কার্ড তুলে দিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শিশুর মা জানান, তাঁর ২ মাসের পুত্র সন্তানের হৃদযন্ত্রের (ফুটো) সমস্যা রয়েছে। তার চিকিৎসার জন্য তিনি […]





