হাওড়া , ১৬ মার্চ:- ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ হাওড়ায় জেলাশাসকের অফিসে নমিনেশন জমা দিলেন। উপস্থিত ছিলেন দলের হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা, বিজেপি নেতা বিনয় আগরওয়াল, বিমল প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে আসেন রাজীব। এরপর হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে জেলাশাসকের অফিসে এসে তিনি তাঁর মনোনয়ন পত্র জমা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব।
Related Articles
বাংলা ভাগের চেষ্টার বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রস্তাবের উপর আলোচনা সোমবার।
কলকাতা, ৩০ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বিজেপির বাংলা ভাগের চেষ্টার বিরোধিতা করে প্রস্তাব আছে বিধানসভায়। সরকারপক্ষের আনা প্রস্তাবের উপর আগামী সোমবার আলোচনা হবে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওইদিন অধিবেশনের প্রথমার্ধে দু’ঘণ্টা বাংলা ভাগ করা বিষয়ে আলোচনা হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই আলোচনায় অংশ নেবেন বলে তৃণমূল […]
মমতা-অমিত শাহের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
প্রদীপ সাঁতরা,২৯ ফেব্রুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায় চুপিচুপি কথা বলতেই অমিত শাহের কাছে গেছেন। উড়িষ্যায় অমিত শাহের সঙ্গে মমতার বৈঠক নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন অমিত শাহের সঙ্গে কিকথা হয়েছে তা কেউ জানেন না। চুপিচুপি দুজন কী নিয়ে আলোচনা হয়েছে তাও কিছু শুনতে পাওয়া যায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে […]
শিক্ষক দিবসে আরজি করের বিচার চেয়ে সিঙ্গুরের পথে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষক দিবসের দিন সিঙ্গুরের রাজপথে সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিরা। আট থেকে আশি সকলেই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদী মিছিল। এদিন বিকালে মিছিল সিঙ্গুর কল্পনা সিনেমা হল থেকে বের হয়ে সিঙ্গুর থানা মোড় ঘুরে সিঙ্গুর স্কুল মোড়ে এসে শেষ হয়। মিছিলের শেষে ছাত্র ছাত্রীরা […]





