হাওড়া , ১৫ মার্চ:- বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া মেলেনি ওই গৃহবধূর। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই শুক্লাদেবীর দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই গৃহবধূ। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থতার কারণে মৃত্যু নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
Related Articles
ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের হদিস মিললো হাওড়ায়।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- এবার হাওড়ায় ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের হদিস। গোয়েন্দা পুলিশের জালে ২ প্রতারক। ধৃতদের কাছ থেকে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা, বেশ কিছু সংখ্যক চেক বই, ক্রেডিট ও ডেবিট কার্ড, রাউটার, মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী। কলকাতার বাগুইআটি থেকে ধৃতদের পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, গত আগস্ট মাসে […]
হাতেখড়ির অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল বাংলা শিক্ষা শুরু করবেন রাজ্যপাল।
কলকাতা, ২৫ জানুয়ারি:- সরস্বতী পুজোর বিকেলে এক অভিনব হাতে খড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ আনুষ্ঠানিকভাবে তাঁর বাংলা শিক্ষা শুরু করবেন। এই উপলক্ষে আগামীকাল বিকেলে রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা ওই […]
কানাইপুরে সরকারি স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ পঞ্চায়েত সদস্যরা স্বামীর বিরুদ্ধে।
হুগলি, ৬ অক্টোবর:- কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি স্কুলের বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েতকে বা স্কুলকে না জানিয়েই জঞ্জাল পরিষ্কারের নামে সরকারি বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের নপারা ৯ নম্বর সংসদ […]






