কলকাতা , ১৩ মার্চ:- গত বুধবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা দিয়েছেন বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবুও নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে। মূলত গাড়ির দরজায় কিভাবে ধাক্কা লাগল, কারা ধাক্কা দিল এবং কিভাবে গাড়ির দরজা বন্ধ হল এই তিনটি বিষয় পরিষ্কার ভাবে জানতে চাওয়া হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছেও আজকের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
Related Articles
নিশ্চিন্দায় বোমা উদ্ধার। এলাকায় চাঞ্চল্য।
হাওড়া , ২৬ মার্চ:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বীরেন দাস কলোনি ঝিল পাড় থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমাগুলি একটি লাল রঙের ব্যাগের মধ্যে রাখা ছিল। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বোমা ২টি উদ্ধার করা হয়। তবে, কারা ব্যাগে ভরে এখানে বোমা রেখে […]
ব্যাঙ্কের ভীতরেই ব্যাগ কেটে টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায়।
হুগলি,১৩ জানুয়ারি:- ব্যাঙ্কের ভীতরেই ব্যাগ কেটে টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায় ।সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অপরাধীর খোঁজে পুলিশ। চুঁচু্ড়া আখনবাজার এস বি আই ব্রাঞ্চে আজ বারোটা নাগাদ পেনশান তুলতে যান পিয়ারাবাগানের বাসিন্দা বীনা চক্রবর্তী।সত্তরোর্ধ্ব বীনা দেবী কাউন্টার থেকে ২১ হাজার টাকা তুলে কাঁধে ঝোলানো লেদার ব্যাগে রাখেন।তারপর পাশবই আপডেট করার লাইনে দাঁড়ান।কিয়স্কে পাশবই আপডেট […]
বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া নাবালিকা পালিয়ে চুঁচুড়ায় !
সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- একজন নাবালিকা, আর একজন সাবালিকা। নাবালিকার ঘর থাকলেও অভাবের তাড়নায় বসতে হয়েছে পথে। দু’জনে মিলে বর্ধমান স্টেশনে ভিক্ষা করেই পেট চালাতো। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। জনৈক লিলু নামে এক ব্যাক্তির ফাঁদে পরে দুজনেই। এরপর কাজের প্রলোভন দেখিয়ে দুজনকেই বিহারে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁদেরকে টানা প্রায় ৩বছর […]




