হুগলি , ১০ মার্চ:-টানা ৬মাস ধরে জলের সমস্যা ব্যান্ডেল মানষপুর এলাকায়। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিলো স্থানীয় বাসিন্দারা। এদিন ব্যান্ডেল স্টেশন লাগোয়া দেবানন্দপুর পঞ্চায়েতের মানষপুর এলাকায় ভোট বয়কটের বেশকয়েকটি পোষ্টার পরে। পোষ্টারে লেখা রয়েছে “ভোট বয়কট, ৬ মাস ধরে জল পরা বন্ধ! ব্যান্ডেল মানষপুর, অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিগত বছর কয়েক আগে প্রতি বাড়ি থেকে নুন্যতম চার হাজার টাকার বিনিময়ে বাড়িতে টাইম কলের ব্যাবস্থা করে দেয় পঞ্চায়েত। কিন্তু বছর খানেক আগে থেকেই শুরু হয় জলের সমস্যা। আর গত ৬মাস থেকে সেই সমস্যা তীব্র আকার ধারন করে। গোটা এলাকায় বর্তমানে একটি মাত্র টিউবয়েল। যা দিয়ে প্রায় ১০০টি পরিবারের সমস্যা মেটা সম্ভব হচ্ছে না। তাই অবিলম্বে জল না এলে স্থানীয়রা এবছর ভোট দিতে নারাজ। যদিও এবিষয়ে দেবানন্দপু গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেশ রাজভর জলের সমস্যার কথা মেনে নিয়ে বলেন ওই এলাকায় জলের সমস্যা মেটাতে কাজ শুরু হচ্ছে। আগামি ১৫দিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে।
Related Articles
জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৬ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ১১ সেপ্টেম্বর:- জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৬ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় তিন হাজার ১৬ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৬৯ হাজার ৪৩ জন করণা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ১৫৭ জন নভেল করোনা […]
শীতলকুঁচির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।
কলকাতা , ১০ এপ্রিল:-ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন শীতল কুচির ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে। সঙ্গে ভিডিও পাঠাতে বলা হয়েছে। কি এমন পরিস্থিতি তৈরি হল যাতে গুলি চালাতে হল, কারা এই ঘটনায় প্ররোচনা দিয়েছে। বিস্তারিত ভাবে জানতে বলা হয়। এমনটাই খবর কমিশন সূত্রে। Post Views: 370
লকডাউনে ঝাড়গ্রাম জেলার বিনপুরের গ্রামের রাস্তায় ঘুরছে ময়ূর।
ঝাড়গ্রাম , ৭ সেপ্টেম্বর:- দেশজুড়ে লকডাউন শুরু হতেই রাজ্যের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছিল। এদিনের লকডাউনেও তেমনটি দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। রাজ্য সড়কে উঠে এল একটি পূর্ণবয়স্ক ময়ূর। সোমবার ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিনপুর থানার নামোসোল গ্রাম সংলগ্ন একটি কালভাটের কাছে একটি পূর্ণ বয়স্ক ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যায়। […]



