বাঁকুড়া , ১০ মার্চ:- বাঁকুড়া বিধানসভার শাসক দল তৃণমূলের অভিনেত্রী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে। আজ বুধবার জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী। বাঁকুড়ার শহরের লালবাজার হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিলে সঙ্গে একটি হুডখোলা গাড়িতে চেপে রাস্তার দু’পাশে জড়ো হওয়া মানুষকে হাত নাড়তে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান এই টলি অভিনেত্রী অধুনা রাজনীতির রঙ্গমঞ্চে নাম লেখানো সায়ন্তিকা ব্যানার্জী। পুরো সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী ও বাঁকুড়া পৌরসভার ‘প্রশাসক’অলকা সেন মজুমদার।
Related Articles
শচীনের রেকর্ড ভাঙতে পারেন ভারত অধিনায়ক, মত ব্র্যাড হগের।
স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- আন্তর্জাতিক ক্রিকেট বিরল নজির৷ যা আগে কোনওদিন হয়নি৷ আগামিদিনেও হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হলেন শচীন রমেশ তেন্ডুলকর৷ কিন্তু বিরাট কোহলি ভবিষ্যতে শচীনের এই রেকর্ড ভেঙে ফেলতে পারেন বলেন মনে করেন ব্র্যাড হগ৷ ফিটনেসের কারণে শচীনের এই রেকর্ড কোহলি […]
তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে পোস্টার এবার বাঁকড়ায়।
হাওড়া, ১৯ জানুয়ারি:- এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স দেখা গেল ডোমজুড়ের বাঁকড়া এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বাঁকড়া ১ নম্বর এবং বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েত এলাকার হাওড়া আমতা রোডের ধারে একাধিক ফ্লেক্স। ওই ফ্লেক্সে লেখা হয় আর নয় কল্যাণ। সাংসদকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করা হয় সেখানে। তবে কারা এই ফ্লেক্স […]
পৌষ সংক্রান্তী উৎসব ও গঙ্গা পুজোয় সামিল জেলাবাসি।
হুগলি, ১৪ জানুয়ারি:- হুগলি জেলা জুড়ে পৌষ সংক্রান্তী উৎসব ও গঙ্গা পুজোয় সামিল হন জেলাবাসি। একদিকে জেলার বিভিন্ন জায়গায় গঙ্গাপুজো যেমন হয় তেমনি মকর সংক্রান্তি উপলক্ষে পুন্য স্নানের জন্য নদী বা গ্রামীণ বড় প্রতিষ্ঠিত পুকুর গুলিতে মানুষের ভিড় ছিল যথেষ্ট চোখে পড়ার মতোন। এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই শীতকে উপেক্ষা করে জেলার ওপড় দিয়ে প্রবাহিত গঙ্গা, […]





