বাঁকুড়া , ৯ মার্চ:- এই পার্টির প্রার্থী মানছি না মানবো না, হরকালী প্রতিহার কে মানছি না মানবো না। এই দাবি নিয়েই কোতুলপুরেও পড়ল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। গোটা কোতুলপুর জুড়েই এই পোস্টার পড়েছে। যা নিয়ে গোটা কোতুলপুর জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। কে বা কারা এই পোস্টার দিল তা এখনো স্পষ্ট নয়। তবে বিজেপি এই বিষয়ে তৃণমূলের দিকেই আঙ্গুল তুলছে। এক বিজেপি নেতা বলেন আমাদের পার্টির ইমেজ নষ্ট করার জন্য এবং আমাদের প্রার্থীর ইমেজ নষ্ট করার জন্য তারা এইরূপ কাজ করেছেন। এই বিষয়ে কোতুলপুর এ তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিক বলেন বিজেপি হল একটি ভেকধারী পার্টি। তাদের দলের মধ্যেই প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এইরূপ ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কোন ভাবে জড়িত নয়। বিজেপি প্রার্থী হরকালি প্রতিহার বলেন,এটা তৃণমূলের চক্রান্ত।
Related Articles
স্কুলের শিক্ষকদের বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে চালু হচ্ছে”উৎসশ্রী” প্রকল্প।
কলকাতা, ২২ জুলাই:- সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের বাড়ির নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে এবার “উৎসশ্রী” নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি পোর্টাল তৈরীর কথা ঘোষণা করেন। তিনি বলেন, শিক্ষকদের যতটা সম্ভব কাছাকাছি স্কুলে কাজ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। […]
বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেন পরিষেবা প্রায় স্বাভাবিক।
হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের রেলওয়ে ওভারব্রিজ ভাঙার জন্য পাওয়ার ব্লকেজের কারণে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে, এর জেরে তেমন কোনও প্রভাব নজরে আসেনি হাওড়ায়। হাওড়া স্টেশনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেনের পরিষেবা। তবে দূরপাল্লার একাধিক গাড়ি বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন ভিন রাজ্য […]
বরানগরে বিজেপির তারকা পার্থী পার্নো মিত্রের প্রচারে মানুষের ঢল
ব্যারাকপুরঃ , ২৫ মার্চ:- বরানগর বিধানসভা কেন্দ্রের তারকা বিজেপি পার্থী পার্নো মিত্রের নির্বাচনী প্রচার ঘিরে মানুষের জনজোয়ার। বুধবার বিকেলে অভিনেত্রী বিজেপি পার্থী পার্নো মিত্র বরানগর কালীতলা মাঠ থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন। এদিন এই তারকা বিজেপি প্রার্থীর বর্ণাঢ্য পদযাত্রাটি কালীতলা মাঠ থেকে শুরু হয়ে দেশবন্ধু রোড ধরে জি এল টি রোড হয়ে বিটি […]









