হাওড়া , ৭ মার্চ:- হাওড়ার জগাছায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার সন্ধ্যায় জগাছা চন্ডী বিদ্যাপীঠের সামনে জটু লাহিড়ীর কুশপুতুল পোড়ানো হয়। স্লোগান ওঠে, জটু লাহিড়ীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। ‘বিজেপির দালাল জটু লাহিড়ী শিবপুর থেকে দূর হটো। মীরজাফর হটাও দেশ বাঁচাও। হাওড়া পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে এদিন ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জানান, দুরাচারী, স্বার্থপর জটু লাহিড়ী বিজেপিতে যোগ দিয়েছেন। সেই আনন্দে ওনার কুশপুতুল পোড়ানো হচ্ছে। ২৫ বছরের বিধায়ক থাকার পরেও শিবপুরের খারাপ হাল। উনি দলত্যাগ করা শিবপুরবাসীর কাছে ওনার দেহত্যাগের সমান। এবারের শিবপুরের মানুষ দিদির উন্নয়নে সামিল হতে পারবেন।
Related Articles
মাত্র ৫০০ টাকায় থমকে ভারত- ফরাসি মৈত্রী।
সুদীপ দাস , ১৮ সেপ্টেম্বর:- চন্দননগর মানেই ফরাসিদের স্থাপত্য যা আজও ইতিহাসপ্রেমী থেকে সাধারণ মানুষ সবাইকে টানে। গঙ্গার তীরবর্তী স্ট্রান্ড, যার টানে ছুটে আসে হাজার হাজার মানুষ, আর স্ট্র্যান্ডের অপরদিকে ক্লক টাওয়ার, সেটিও একটি দস্ট্রব্য স্থান সকলের জন্য। আজও গুগুলে চন্দননগর স্ট্রান্ড লিখে সার্চ করলে, ৫টির মধ্যে ২ টি ছবি আসবে এই ক্লক টাওয়ারের। কোন […]
আট নতুন থানা ব্যারাকপুর কমিশনারেটে।
কলকাতা, ১ জুলাই:- রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনে আটটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বেলঘড়িয়া থানাকে ভেঙে নতুন কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা তৈরি করা হচ্ছে। দমদম থানাকে ভেঙে নতুন নাগেরবাজার থানা করা হচ্ছে। টিটাগরের দুটো গ্রাম পঞ্চায়েত শিউলি এবং মোহনপুরকে নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। বিজপুর এর গ্রামীণ অংশ […]
মনদীপ সহ ৬ জন হকি খেলোয়াড় করোনা আক্রান্ত।
স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- বেঙ্গালুরুতে জাতীয় হকি খেলোয়াড়দের শিবিরে ছ’জন পুরুষ খেলোয়াড় সংক্রমিত হয়েছেন। স্ট্রাইকার মনদীপ সিংহকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । মনদীপের অক্সিজেনের স্তর কমতে থাকায় ঝুঁকি নেওয়ার আর প্রশ্ন ছিল না। তবে হাসপাতালে নিয়ে যেতে হওয়ায় ঘটনার মাত্রা অন্য স্তরে পৌঁছে গিয়েছে। সংশয় দেখা দিয়েছে, জাতীয় দলের শিবির হবে কি না, তা নিয়েও । […]



