বাঁকুড়া , ৭ মার্চ:- বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের লাদুনিয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে 40 থেকে 42 হাতির একটি দল রীতিমতো আতঙ্কে এলাকার সাধারণ মানুষরা। সন্ধ্যা হলেই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করছে ক্ষতি করছে এলাকার স্থানীয় কৃষকদের ফসলের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। গত কয়েকদিন ধরেই হাতির উপদ্রবে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কিন্তু তারপরেও বনদপ্তরের সদর্থক ভূমিকা চোখে পড়ছেনা। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে স্থানীয় কৃষক সকলেই। নিত্যানন্দপুর গ্রামের পার্থ ঘোষ নামে এক কৃষক বলেন, হাতি যে পরিমাণ ফসলের ক্ষতি করছে তাতে বনদপ্তর আমাদের সঠিক ক্ষতিপূরণ দিচ্ছে না আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।
Related Articles
আজ থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসায় কোয়ারান্টাইন কেন্দ্র চালু করা হচ্ছে।
হাওড়া ,১৯ মার্চ :- আজ থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসায় কোয়ারান্টাইন কেন্দ্র চালু করা হচ্ছে।করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া […]
টি-২০ বিশ্বকাপ ভারতে না হলে ব্যাক-আপ ভেন্যু দুই দেশ৷
স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হবে নির্ধারিত সময়ে ৷ আইসিসি আগেই এমনটা জানিয়েছে ৷ তবে ভারত বিশ্বকাপ আয়োজন করতে না-পারলে তা চলে যেতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ ২০২১ টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের পাশাপাশি ব্যাক-আপ হিসেবে দ্বীপরাষ্ট্র এবং মরু শহরকে রাখছে আইসিসি ৷ গত সপ্তাহে আইসিসি […]
জগৎবল্লভপুরে বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগ।
হাওড়া , ৬ এপ্রিল:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়া ১৮১ নম্বর বুথে গন্ডগোল। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা ও মারধরের অভিযোগ। সকাল থেকেই বুথের সামনে ব্যাপক উত্তেজনা।বিরোধী দলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। এমনকি, বুথে পোলিং এজেন্ট বসিয়ে ফেরার সময়েও মারধরের অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী সাব্বির আহমেদের ইলেকশন এজেন্ট। Post […]



