হুগলি , ৬ মার্চ:- পুর প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন শ্রীরামপুর পৌরসভার পুর প্রশাসক অমিয় মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তার অফিস থেকে সরে গেছে তার নেমপ্লেট, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তার এই পদত্যাগে শুরু হয়েছে জল্পনা। যদিও অমিয় বাবু জানান শারীরিক কারণেই তার এই পদত্যাগের চিন্তাভাবনা, যদিও তিনি বলেন এই সিদ্ধান্ত ছমাস আগেই নিয়েছিলেন, কর্মীদের সঙ্গে তিনি কথাও বলেছিলেন। পার্টিকেও জানিয়েছিলেন। পৌরসভার ওপর চাপ দিন কে দিন বেড়েই চলছিল। সাধারণ মানুষের কথা ভেবে যাতে মানুষ কোনো সমস্যায় না পড়ে সেইজন্য কাজ চালিয়ে যাচ্ছিলাম। মানুষের চাহিদা ও তাদের আশা আকাঙ্খা মেটাতে অক্ষম ছিলাম। এত চাপ আসছিল যা মানুষের কাছে দায়বদ্ধতা স্বীকার করে পিছিয়ে আস্তে হচ্ছিল। কারন বেশ কিছুদিন ধরে দলকে জানাচ্ছিলেন তিনি কিন্তু বর্তমানে আর সম্ভব না হওয়াতে তার এই সিদ্ধান্ত। একই সাথে তিনি জানান অন্য কোন রাজনৈতিক দলে যাবেন না।
Related Articles
অভিজ্ঞানের বিজ্ঞান সাধনাকে ছাপিয়ে গেলো সামাজিক অভিজ্ঞান।
সুদীপ দাস,২৮ এপ্রিল:- ছোট্ট অভিজ্ঞানের বিজ্ঞান সাধনাকে ছাপিয়ে গেলো সামাজিক অভিজ্ঞান। ছোট্টু অভিজ্ঞান কিশোর দাসের নাম বারংবার সংবাদমাধ্যমে আসে তার বৈজ্ঞানিক চিন্তার জন্য তবে এবার তার নাম বিজ্ঞানচিন্তার জন্য নয়। এবার অভিজ্ঞান নজির গড়লো বিজ্ঞান প্রদর্শনীতে জেতা প্রথম পুরস্কার করণা আতঙ্কে লকডাউন এরমধ্যে দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে দান করে। প্রসঙ্গত করোনা আবহে […]
বৃষ্টিতে আর ক্রিকেট বাতিল নয়, চণ্ডীগড়ে এবার বিশ্বের প্রথম হাইটেক স্টেডিয়াম।
স্পোর্টস ডেস্ক, ২৯ জুন:- বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়ামও তৈরি হবে ভারতে। এই স্টেডিয়ামে যা সুযোগ সুবিধা রয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরাতে ও নেই। জানা যাচ্ছে, এবার বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ হবে না। সাধারণত ক্রিকেট স্টেডিয়ামে ছাদ থাকে না। কিন্তু চণ্ডীগড়ের নির্মীয়মাণ এই হাইটেক স্টেডিয়ামে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচানোর যাবতীয় ব্যবস্থা থাকবে। […]
বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচী।
হুগলী,১৩ ডিসেম্বর:- বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচীতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। দলীয় কর্মীদের সাথে নিয়ে হরিপালের পশ্চিম গোপীনাথপুরের গোপালপ্রসাদ গ্রামে বিবাহ বাড়িতে যান বিধায়ক। বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলেন বিধায়ক। এমনকী বিয়েবাড়ির খাওয়ার পংতিতে গিয়ে নিজে হাতে কার্ড দেন বিধায়ক। এই অভিনব প্রচারে খুশি নববধূ থেকে বর সকলেই। Post Views: 449






